বদলে যাচ্ছে বিয়ের পাত্র-পাত্রী নির্বাচনের পদ্ধতি
নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ : মানব জীবনের ঘটনাপ্রবাহের অন্যতম বিষয় হচ্ছে বিয়ে। এই বিয়ে কে নিয়ে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে থাকে নানা আয়োজন। উৎসাহ উদ্দীপনা বিরাজ করে পরিবারের সদস্যদের মাঝেও। এমনকি সমাজের মানুষেরও থাকে নানাভাবে অংশগ্রহণ। যদিও ইদানিংকালে সামাজিক অংশগ্রহণের বিষয়টিতে ভাটা পড়েছে। পারিবারিক সদস্যদের অংশগ্রহণের মাঝেও চলছে ব্যস্তর অযুহাত। বিয়ের কার্যক্রম মূলত শুরু হয়ে থাকে পাত্রপাত্রী দেখার মাধ্যমে। পাত্রপাত্রী দেখার পূর্বে ঘটক কিংবা আত্মীয়স্বজনের মাধ্যমে চলে পাত্র পাত্রীর সন্ধান। ঘটকের কাজটিও ইতোমধ্যে কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। মানুষের অর্থনৈতিক অগ্রসরতা, পরিবারিক ও সামাজিক বন্ধনের ঘাটতি এবং মানুষের ব্যস্ততার কারনে এসব ব্যবস্থায় চলে এসেছে আমূল পরিবর্তন।
বর্তমান প্রেক্ষাপটে এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তবে এখনও পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সামাজিক ভাবে দেখে নেয়াটাই সবচেয়ে ভালো পদ্ধতি হিসেবেই বিবেচিত হয়ে আসছে বলে অভিভাবকদের ধারণা। ছেলে মেয়েদের প্রণয় ঘটিত কারনে এ পদ্ধতি ধীরে ধীরে কমে আসছে। পাত্রপাত্রীর নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ের ক্ষেত্রে দেখাশুনার পদ্ধতি খুব একটা লক্ষ্য করা যায় না। পারিবারিকভাবে দেখাশুনার মাধ্যমে যে বিয়ে হচ্ছে সেসব বিয়েতে এসব বিষয় এখনও এসব পদ্ধতি দেখা যায়। বিশেষ করে পাত্রীকে যখন দেখতে যাওয়া হয় তখন গোল আকৃতির সাজানো আসনের মধ্য জায়গায় অবস্থান নেয় পাত্রী। মুরুব্বি শ্রেণির মানুষ বসেন সামনে সারিতে। বেশির ভাগ সময়ই সাথে অবস্থান করেন ভাবী বান্ধবী সম্পর্কীয় অন্য নারীরা। চলে নানা ধরনের প্রশ্ন। নিজের নামের সাথে বাবা মায়ের নাম, লেখাপড়া সম্পর্কিত বিষয়, ধর্মীয় জ্ঞান যাচাই করেন পাত্র পক্ষের লোকজন। বিভিন্ন প্রশ্নের পর শুরু হয় চুল দেখা কথা বলা কিংবা হেঁটে দেখানো। যদিও ইন্টারভিউতে অনেককেই বিপদে পড়তে দেখা যায়।
সিঁথি শর্মিলা (ছদ্দ নাম) পাত্রী জানান, বিষয়টি ফেস করা অনেক কঠিন। অনেক জানা কথাও বলা যায় না। তবে এক্ষেত্রে এক আলাদা রকমের অনুভূতি কাজ করে।
পাত্র রাহমান সাব্বির রহমান জানান, পাত্রী দেখার অনুভূতি ভিন্ন রকমের। তবে পাত্রী দেখার সময় যে পরিমাণে প্রশ্ন করা হয় পাত্র দেখার সময় সে পরিমাণে প্রশ্ন করতে দেখা যায় এমনকি সবার সামনে চেয়ারেও বসতে হয় না। তবে পারিবারিকভাবে পাত্রপাত্রী নির্বাচন করা হলে বিবাহবন্ধন সুন্দর হয়। নিজেদের পছন্দের ক্ষেত্রে বেশিরভাগ সময় আবেগ বেশি কাজ করার ফলে বিবাহের পরবর্তী অনেক সময় ঝামেলায় পড়তে হয়।
সু-শাসনের জন্য নাগরিক সুজনের ঈশ^রগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। তবে আমাদের সংস্কৃতির পূর্বের ধারণাটা অনেক ভালো ছিল। এতে করে পারিবারিক বন্ধন আরো সুদৃঢ় হতো।
(এন/এসপি/নভেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
১৪ জুন ২০২৬
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
-1.gif)







