E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে বিশেষ অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

২০২৪ নভেম্বর ১১ ১৯:১৫:৫৯
বাগেরহাটে বিশেষ অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করতে আজ সোমবার দপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ভোক্তা অধিকার ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অভিযোগে ১৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা জনাব সুমন হোসাইন, বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আরমান শিকদার ও মিরাজ শেখ, বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test