মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা সম্পন্ন
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। মাগুরার হিন্দু সম্প্রদায়ের আরও একটি ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা। ১১ নভেম্বর বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মাগুরায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাত্যায়নী উৎসব।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজার পরে প্রতি বছরের ন্যায় এবারও মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপে এ পূজার আয়োজন করেন,আয়োজক কমিটির লোকেরা। দুর্গা প্রতিমার রূপে ভাস্কর দিয়ে তৈরি করা হয় কাত্যায়নী মূর্তি।এ বছরে মাগুরা পৌর সদরে-১৫ টিসহ মোট ৮১টি মন্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব শেষ হয়েছে।
শারদীয় দুর্গা উৎসব হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলেও কাত্যায়নী এক্ষেত্রে মাগুরায় ব্যতিক্রম একটি উৎসব। এ জেলায় কাত্যায়নী পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করেছে বিভিন্ন মন্ডপ কমিটি ও হিন্দু সম্প্রদায়। এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি মাস ব্যাপী চলবে গ্রামীণ মেলা। সন্ধ্যা থেকে প্রতিমা দর্শন, লাইটিং, আলোকসজ্জা দেখতে নারী পুরুষ দর্শনার্থীদের ভিড় দেখা গেছে গভীর রাত পর্যন্ত।ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধ করছে।
এবছর কাপড় ও শোলার কাগজ পাশাপাশি আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে যা দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে।এছাড়া বিভিন্ন মন্ডপে ঈশ্বরের মাহাত্ম্য প্রচার করা হয়েছে। সুস্থ সুন্দর ভাবে কাত্যায়নী পূজাকে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
মাগুরার কাত্যায়নী পূজার আনন্দ উপভোগ করতে পার্শ্ববর্তী জেলা নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের ভিড় প্রতিদিন দেখা গেছে। দেশের বাইরে ভারতসহ অন্য দেশের মানুষ আসেন মাগুরার কাত্যায়নী উৎসবে অংশ গ্রহণ করতে।
(বিএস/এসপি/নভেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- কাঁঠাল
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
-1.gif)








