নবীনগরে ক্লাশ চলাকালীন সময়ে বারবার অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রীরা
জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ইদানিং ক্লাশ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে বারবারই 'অসুস্থ' হয়ে পড়ছেন। গত দুই সপ্তাহে অন্তত তিনবার বিদ্যালয়টিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী 'অসুস্থ' হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় অভিভাবকদের কারও কারও অভিযোগ, 'জরায়ু ক্যান্সারের টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই বারবার ছাত্রীরা ক্লাশে 'অসুস্থ' হয়ে পড়ছেন।'
তবে জেলার সিভিল সার্জন এরকম অভিযোগ অস্বীকার করে জানান, 'মূলত এটি 'গণ মনস্তাত্ত্বিক রোগ'। এতে ভয় পাওয়ার কিছু নেই। এ রোগে মৃত্যু ঝুঁকি নেই।'
খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে হঠাৎ করে ছাত্রী অসুস্থ হওয়ার প্রথম ঘটনাটি ঘটে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার। ওইদিন দুপুরে ক্লাশে আকস্মিকভাবে ১০/১২ জন ছাত্রী প্রচন্ড শ্বাসকষ্টে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ওইসময় তাৎক্ষণিকভাবে অসুস্থ ছাত্রীদেরকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এ ঘটনার পর পুরো এলাকায় ভীতি ও আতংক ছড়িয়ে পড়ে।
স্কুলের শিক্ষকরা জানান, এ ঘটনার মাত্র দুদিন পর ১৭ নভেম্বর রবিবার আবারও প্রায় বেশ কয়েকজন এবং সর্বশেষ গত ২৮ নভেম্বর ১৫ জনের মতো ছাত্রী একইভাবে ক্লাশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, 'কেন যে বারবার ক্লাশে এভাবে ছাত্রীরা 'অসুস্থ' হয়ে পড়ছে, আমরা ঠিক বুঝতে পারছিনা। বারবার এরকম ঘটনার পর প্রশাসনের নির্দেশে আমরা ইতিমধ্যে কয়েকদিন স্কুল বন্ধও রেখেছিলাম। কিন্তু স্কুল খোলার পর আবারও ক্লাশে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রায় ১৫ জনের মতো ছাত্রী আগের মতো প্রচন্ড শ্বাসকষ্টে 'অসুস্থ' হয়ে পড়ে।'
তবে নাছিম সরকার (শিক্ষক) নামের স্থানীয় একজন অভিভাবক ক্ষোভের সঙ্গে জানালেন, 'দুই সপ্তাহে এ পর্যন্ত ৩ বারে ৪০ জনের মতো ছাত্রী অসুস্থ হল। অথচ এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো মেডিকেল টিম স্কুলটি পরিদর্শন করেনি। পরিদর্শন করেননি বিদ্যালয়ের সভাপতি (ইউএনও) সহ সংশ্লিষ্ট কেউই। এটি খুবই দুঃখজনক।'
তবে বিদ্যালয়টির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এমন অভিযোগ অস্বীকার করে বলেন, 'পুরো বিষয়টি নিয়ে আমরা সর্বক্ষণ কাজ করে যাচ্ছি। স্বয়ং স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি অবগত আছেন। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দু'দিন স্কুল বন্ধ রেখে স্কুলে গণসচেতনতা বিষয়ক কর্মশালাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।'
এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, 'কাল রবিবার (১ ডিসেম্বর) ১০ সদস্যের একটি মেডিকেল টিম স্কুলটিতে পাঠাচ্ছি।'
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া আজ শনিবার সকালে মুঠোফোনে বলেন, 'এটি হল মূলত 'গণ মনস্তাত্ত্বিক রোগ'। স্কুলের বার্ষিক পরীক্ষা সামনে রেখে 'ডিপ্রেশন' থেকে এ সমস্যা সাধারণত হয়ে থাকে। তবে সাময়িক শ্বাসকষ্ট হলেও, এ রোগে মৃত্যুর কোন ঝুঁকি নেই।'
এক প্রশ্নের জবাবে তিনি জানান, 'জরায়ুর টিকা নেয়ার সাথে এরকম অসুস্থ হওয়ার কোন সম্পৃক্ততা নেই। কারণ জরায়ুর টিকা দেয়া হয়েছে ২২ অক্টোবর। তাই টিকায় কোন সমস্যা থাকলে, এতদিন পর এমন প্রতিক্রিয়া কখনই হত না।'
(জিডি/এসপি/নভেম্বর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








