শ্রীনগরে বসতবাড়ি জবরদখলের অভিযোগ
শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে একটি বসতবাড়ি বিল্ডিংসহ দখলের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বিল্ডিংটির মালিক পক্ষকে বেড় করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী মানিক দেওয়ান ও রাসেল হারিন্দার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আসমা বেগম, গিয়াসউদ্দিন রুনা ও পলি আহত হন।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ বিন আসাদকে ঘটনাস্থলে আসতে দেখা গেছে।
ভুক্তভোগীদের ভাই লাল মিয়া জানান, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষরা ওয়ারিশ সম্পত্তি খরিদ সূত্রের দাবিতে আমার বোনদের থাকার বিল্ডিংসহ জায়গা দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। বৃহস্পতিবার সকালে সুযোগ বুঝে বিল্ডিংয়ের কেচিগেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অভিযুক্তরা। সন্ত্রাসী কায়দায় আমার তিন বোনসহ এক ভগ্নিপতিকে মারধর করে তারা। খবর পেয়ে পার্শ্ববর্তী রুদ্রপাড়া এলাকা থেকে আমি ঘটনাস্থলে এসে আহত বোনদের উদ্ধার করে হাসপাতালে আনি। অভিযুক্তরা খারা দলিলের বরাদ দিয়ে বিল্ডিং দখল করে রাখছেন।
ভুক্তভোগী আসমা, রুনা পলি বলেন, শাহআলম হারিন্দার ছেলে রাসেল হারিন্দা ও আব্দুল দেওয়ানের ছেলে মানিকের নেতৃত্বে সন্ত্রাসীরা জোরপূর্বক গেইটের তালা ভেঙ্গে বিল্ডিংয়ে আসে আমাদের মারধর করে বাহির করে দেয়। এ সময় শাহআলমের স্ত্রী ইয়ারন বিবি বিল্ডিংয়ের কেচি গেইটে নতুন তালা লাগিয়ে ভিতরে অবস্থান নেয়। এ ব্যাপারে জানতে চাইলে ইয়ারন বিবি দাবী করেন বিল্ডিংটি তারাই নির্মাণ করেছেন। বিল্ডিংয়ের যাবতীয় আসবাবপত্রও তাদের কেনা।
অভিযুক্ত মানিক দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মধ্যস্থাকারী হিসেবে জায়গাটি শাহআলম হারিন্দাকে কিনে দিয়েছে। এখন আসমাগং জায়গা বুঝিয়ে দিচ্ছেনা।
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ বিন আসাদ জানান, ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি এ বিষয়ে বিজ্ঞ আদালতে এক পক্ষের মামলা রয়েছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
(এআই/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








