আলোচিত খুকু রানীর মিথ্যা বক্তব্যে পরিবার ও এলাকাবাসীর বিস্ময় প্রকাশ
রূপক মুখার্জি, নড়াইল : ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা-ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার করায় বিস্ময় প্রকাশ করেছে খুকুরানী বিশ্বাসের পরিবারের সদস্যসহ স্থানীয়রা। খুকু রানী বিশ্বাস নামের ওই মহিলা ভরতীয় গণমাধ্যমে দাবি করেন গত ৫ আগস্টের পর তাদের বাড়িতে পূজাসহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার বোড়ামারা(সিকদারপাড়া) গ্রামের অরবিন্দু বিশ্বাসের স্ত্রী খুকুরানী বিশ্বাস। গত ২ ডিসেম্বর তিনি বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান। এরই মধ্যে চট্টগ্রামের ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্রকরে হামলা মামলার ঘটনা ঘটে। যা ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড়তোলে খুকুরানী নামে ওই মহিলার বক্তব্য। সেখানে তিনি বলেন, তার বাড়ি বাংলাদেশর নড়াইলে। হিন্দু ও ইসকনরা সমস্যায় আছে। বর্তমানে এখানে তারা ঠিকমত পূজা অর্চনা করতে পারছেনা। শঙ্খ বা কাসা বাজালে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তারা জীবনের নিরাপত্তা হীনতায় আছেন বলেও দাবি করা হয়।
গত বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি ভাইরাল হয়। ওই এলাকায় গিয়ে খুকুরানীর পরিবারে সদস্যসহ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এখানে এমন কোনো ঘটনা ঘটেনি।
হরিচাদ বিশ্বাস বলেন, আমরা এখানে দির্ঘদিন যাবৎ বসবাস করছি। কখনও কারো সঙ্গে কোনো বিষয় নিয়ে হামলা-মামলার ঘটনা ঘটেনি। আমরা শান্তপূর্ণভাবে এখানে বাস করছি। কলেজ শিক্ষক সিকদার জাহাঙ্গীর আলম মিঠু বলেন, আমরা হিন্দু-মুসলিম সকলে এখানে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছি। খুকুরানী আমাদের বৌদি হয় পরিচয়ে তিনি একজন সামাজিক লোক। সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে কি কারণে তিনি ভারতীয় মিডিয়ায় এমন বক্তব্য দিয়েছে সেটা বোধগম্য নয়।
খুকুরানীর ছেলে অমলেন্দু বিশ্বাস বিলেন, আমার মা ভারতীয় সংবাদ মাধ্যমে যে বক্তব্য দিয়েছে সেটি আমি সবটুকু শুনেছি। সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়েছে। আমি ওই বক্তব্য দেখার পরে মায়ের সঙ্গে কথা বলেছি, মা জানিয়েছে তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছে এই কথা বললে বাংলাদেশের হিন্দু বা ইসকনদের ভালো হবে। তাকে ভুল বুঝিয়ে এবং প্ররোচিত করে তার কাছ থেকে এমন বক্তব্য নিয়েছে।
ভারতে অবস্থানরত খুকুরানী বিশ্বাস কান্না জড়িত কণ্ঠে দাবি করেন, আমি যা বলেছি ভুল করে বলেছি। বাংলাদেশি হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অসুস্থ হয়ে পড়েছি।
(আরএম/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








