নড়াইলে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামী ১২ দিন পর ঢাকা থেকে গ্রেফতার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদরে বিল্লাল শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার ১২ দিন পর গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুনিয়া তারাগাছা এলাকা থেকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ। শুক্রবার বিকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালের একটি এনআইএ্যক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজা সহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলা সহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো।
এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির স্বজনরা। এসময় আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় টহল পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরদিন এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক সেলিম মহলদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে।
আরও জানা যায়, পুলিশের হাতকড়া পরিহিত আসামি বিল্লালকে ধরতে জেলা গোয়েন্দা (ডিবি), সাইবার সেল, সদর থানা পুলিশ সহ একধিক টিম ১২ দিন পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানাধীন কুনিয়া তারাগাছার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একটি হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে আসামী বিল্লালের বিরুদ্ধে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ব্যাপক অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গাজীপুর থেকে জেলা পুলিশের একাধিক টিমের চেষ্টায় ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এর আগে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার এবং পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয়া মোটরসাইকেল দুইটিও জব্দ করা হয়েছে।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








