মৌলভীবাজারে আম বয়ানের মধ্য দিয়ে শুরু তাবলীগ জামাতের জেলা ইজতেমা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মহান আল্লাহর প্রতি মানুষের সম্পর্ক তৈরি হয়। প্রতিটি কাজের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ, তাকওয়াপূর্ণ জীবন-যাপনে অভ্যস্ত হওয়া সহ ইমান ও আমলের মেহনত সর্ম্পকে আলোচনার মধ্যদিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে ভারতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমীর মাওলানা সাদ কান্দলবি’র অনুসারী তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।
আজ বৃহস্পতিবার শহরতলীর গোমড়া এলাকার পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের নিজস্ব মাঠে বাদ ফজর সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস এর বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিনদিনের জেলা ইজতেমার মূল পর্ব। এর পর ধারাবাহিকভাবে দুপুর পর্যন্ত তাবলীগের ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের মুরব্বীরা বয়ান করেন।
জোহরের নামাজের পর বয়ান করেন, থাইল্যান্ড থেকে আসা তাবলীগের মুরব্বী মাওলানা আছরি। অনুবাদ করেন মাওলানা আব্দুল কুদ্দুস। আছরের নামাজের পর জেলা তাবলীগ জামাতের আমীর মোঃ আব্দুল হাই বযান করবেন। বাদ মাগরিব কাকরাইল মসজিদের মুরব্বিরা বয়ান করবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাতের আমীর মোঃ আব্দুল হাই। তিনি জানান, প্রতিদিন ফজরের পর থেকে যারা বয়ান করবেন তাদের বিষয়ে প্রতি রাতে এশার নামাজ শেষে শুরার মাধ্যমে বসে সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে স্থাপিত বিশাল সামিয়ানার নিচে অবস্থান করছেন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার মুসল্লী। এবারের ইজতেমায় বিদেশী জামাত সহ অন্তত পাঁচহাজার মুসল্লি অংশ নেয়ার কথা জানিয়েছেন তাবলীগ জামাতের দ্বায়িত্বশীল সূত্র।
এদিকে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা ১৪ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান শুরু হয়ে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমা শেষে সেখান থেকে দেশ ও বিদেশে অন্তত ২০টি জামাত দাওয়াত ও তাবলীগের কাজে দীর্ঘ সফরে বের হবেন বলে জানা গেছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহসিন জানান, ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সহ সার্বিক নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য,৯০ দশকে শহরের কাজিরগাঁও এলাকায় তাবলীগ জামাতের জেলা মারকাজের যাত্রা শুরু হয়। তবে ২০১৮ সালের দিকে দেশে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবীর অনুসারীদের মধ্যে চরম বিভক্তি দেখা দেয়। এমন পরিস্থিতিতে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে গোমড়া এলাকায় দেড় একর ভুমি ক্রয় করে তাবলিক জামাতের মারকাজ প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ সালে এই মারকাজ প্রতিষ্ঠার পর এখান থেকেই চলে আসছে জেলাব্যাপী দাওয়াত ও তাবলীগের কাজ। একই বছর ওই মাঠে হয় জেলা ইজতেমা। ২০১৮ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম বারের মতো তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শহরতলীর জগন্নাথপুর এলাকার গণপূর্ত বিভাগের নিজস্ব জায়গার উপর অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় লক্ষাধিক মুসল্লী অংশ নেন।
(একে/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








