ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু হিজলা থেকে উদ্ধার
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা আঃ কাদির এর শিশু পুত্র নাঈম (০৭) ও নাবিল (০৩) কে অপহরণের পর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা হতে উদ্ধার করে পরিবারের নিকট পৌঁছে দিয়েছে জেলা পিবিআই।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ, বিপিএম (সেবা)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে দুই শিশু নাঈম (৭) এবং নাবিল (৩) নিখোঁজ হয়। দুপুর ২টার পর তাদের বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় শিশু দু’টির মা-বাবা প্রথমে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার কাছে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় যে অপহরণকারীরা শিশুদের নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ১২ ডিসেম্বর সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়। উদ্ধারের পর শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত নারী ও পুরুষ অপহরণকারীরা স্টেডিয়াম থেকে কৌশলে তাদের অপহরণ করে।
আদালতের নির্দেশে শিশু দু’টিকে তাদের বাবা আব্দুল কাদিরের জিম্মায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে পিবিআই।
(এমএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








