প্রাক্-বড়দিনের খাবার খেয়ে অসুস্থ ১৬৩ শিশু-কিশোর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রাক্ বড়দিনের খাবার খেয়ে সোমবার রাতে ১৬৩ শিশু কিশোর অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ১৪৮ শিশু-কিশোর। বর্হিবিভাগে চিকিৎসা নেয় ১৫ জন। অসুস্থ ১৬৩ জনের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি এসময় চিকিৎসক, নার্স, রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি কান্দি ইউনিয়নের 'চার্চ অফ বাংলাদেশ' এর চার্চে খাবার সরবরাহকারী ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের হোটেল পরিদর্শন করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.কুমার মৃদুল দাস ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা বলেন, হোটেল পরিদর্শন করে জানাগেছে পরিবেশিত বিরিয়ানীর ডিম ও মাংস আগের দিন ফ্রাই হয়।
এছাড়া বিরিয়ানীর প্যাকেট সোমবার ভোরে প্যাকেটিং করা হয়।এসব কারণে খাবারে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্চে। খাবারের স্যাম্পল সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে।এছাড়া কোটালীপাড়ার হোটেল গুলোতে বাসি ও ফ্রিজিং করা খাবার খাওয়ানো হচ্ছে। এখাবার স্বাস্থ্যসম্মত নয়। এটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি। পাশাপাশি হোটেল মালিকদের এ ব্যাপরে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে পরামর্শ দিয়েছি।
সোমবার (১৬ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশ নামক একটি চার্চের প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় ২শ’ শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
ধারাবাসইল গ্রামের সাথী রায় (৩০) বলেন, কান্দির চার্চ অব বাংলাদেশ নামক চার্চে সোমবার (১৬ ডিসেম্বর) প্রাক্-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। এতে আমার ৪ মেয়ে অংশ নেয়। তাদের দুপুরে বিরিয়ানী প্যাকেট দেওয়া হয়।এই বিরিয়ানীর প্যাকেট নিয়ে তারা বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়িতে আসে। বিরিয়ানী য়াওয়ার পর সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অসুস্থ ৪ মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।তারা এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছে। এখন তারা ভাল আছে।
কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, আমাদের সংস্থার তালিকাভূক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে আমরা প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি । তাদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানীর প্যাকেট কিনে সরবরাহ করি। এই বিরিয়ানী খেয়ে শিশু-কিশোররা অসুস্থ হয়ে পড়ে। আমরা অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আমাদের সংস্থার অর্থায়নে চিকিৎসা দিয়েছি । সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। যীশুখ্রিস্ট সবাইকে রক্ষা করেছেন।এজন্য তাকে ধন্যবাদ জানাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানা জনিত সম্যসা নিয়ে শিশু-কিশোররা আসতে শুরু করে । রাত ১০ টা পর্যন্ত ১৬৩ জন রোগী এখানে আসেন । এরমধ্যে ১৪৮ শিশু-কিশোরকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয় । বর্হিবিভাগে চিকিৎসা নেয় ১৫ জন । অসুস্থ ১৬৩ জনের মধ্যে ১৫৪ সুস্থ হয়ে আজ মঙ্গলবার ভোরে বাড়ি ফিরে যায়। হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৯ শিশু-কিশোর। দুপুরে ৯ জনকে চিকিৎসা শেষে সুস্থ্ করে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ায় শিশু-কিশোররা অসুস্থ হয়েছে। সিলি সার্জন হাসাপাতাল ও হোটেল পরিদর্শন করেছেন।
(এমএস/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








