মৌলভীবাজারে পৃথিবীখ্যাত ক্বারিদের বিমুগ্ধ তেলাওয়াত শুনতে উচ্ছ্বসিত জনতার ঢল
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শুরু হয়নি মাঘের যাত্রা। তবুও মাঘের শীতল অনুভূতির মাঝে পবিত্র কুরআনুল করিমের তিলাওয়াতের বিমুগ্ধ সুরে মৌলভীবাজারের হাজারও মানুষ যেন পেয়েছে নতুন পথের দিশা।
কালো মানুষের দেশ আফ্রিকা, তানজানিয়া আর পিরামিডের দেশ মিশরের পৃথিবী বিখ্যাত ক্বারিদের কলিজা ঠান্ডা করা তেলাওয়াত মুগ্ধ করে তনুমন। এ যেন এক বেহেশতি পরিবেশ।
ইতিহাসের বাঁক ঘুরে প্রথমবারের মতো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ সুরের মেলা বসেছিল হজরত সৈয়দ শাহমোস্তফা রহঃ এর স্মৃতিবিজড়িত মৌলভীবাজার শহরে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুসলিম কমিউনিটি নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের ওই ক্বিরআত সম্মেলন। এতে তেলাওয়াত করেন বাংলাদেশ সহ বিশ্বের অন্তত চারটি দেশের ক্বারিরা।
এ দিন সন্ধ্যা ঘনিয়ে যখন রাতের সূচনা। তখন ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সবুজ ঘাসের উপর বসে কয়েক হাজার কোরআন প্রেমিক মানুষের ঢল।
এর পর চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে মঞ্চে আসেন তানজানিয়া থেকে আসা ক্বারি ঈদী শাবান, মিশরের ড: ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশরের ক্বারি সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার ক্বারি আহমদ হিজা, বাংলাদেশের ক্বারি আব্বাস উদ্দিন ও ক্বারি জিয়াউল হক নাসেহ।
ঢাকার ত্রাসার লাইটিং এর চোখ ধাঁধানো রঙিন আলো ঝলমলের মাঝে বিশালাকৃতির এল ই ডি স্ক্রিনে দশর্করা যখন পৃথিবীখ্যাত ক্বারিদের তেলাওয়াতের বিমুগ্ধ সুরে হারিয়ে যাচ্ছিলেন তখন রাত ১১ টা। এর মাঝেই লম্বা আকৃতির কালো মানুষ বিখ্যাত ক্বারি ঈদী সাবানের আগমন ঘটে মঞ্চের মধ্যখানে।
দীর্ঘ শ্বাস নিয়ে সুরা হাসরের শেষাংশ দিয়ে দরদ মাখা কন্ঠে শুরু করেন তেলাওয়াত। এক শ্বাসে শেষ করেন সুরা ফাতিহা। বিখ্যাত এই ক্বারির কলিজা ফাটা তেলাওয়াতের সময় আল্লাহু আকবর ধ্বনিতে পুরো মাঠ প্রকম্পিত করে তুলেন উপস্থিত শ্রোতারা। এসময় পুরো অনুষ্ঠানস্থলে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়।
বিদেশি ক্বারিদের তেলাওয়াতের ফাঁকে ফাঁকে চলে বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পীদের উর্দু-বাঙলা নাশিদ।
এভাবেই রাত বাড়ার সাথে সাথে সমাপ্তি ঘটে জেলা শহরে প্রথম বারের মতো নান্দনিক এই বর্ণিল আয়োজনের।
এর আগে ওই দিন বিকেল ৪ টার শুরু হয় আন্তর্জাতিক ক্বিরআত সম্মেলের সূচনা পর্ব। সূচনা বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী।
কবি মীম সুফিয়ান এর সঞ্চালনায় সম্মেলনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ঘরানার আলেমরা উপস্থিত ছিলেন।
(একে/এসপি/ডিসেম্বর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১২ ফেব্রুয়ারি ২০২৬
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








