সংবাদ সম্মেলনে পরিবারের ন্যায়বিচার দাবি
কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে ন্যায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজা বেগম। লিখিত বক্তব্য মোতাবেক জানা গেছে , গত ২২ শে নভেম্বর মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দা ফিরোজা বেগমের মেয়ে জলি গর্ভবতী অবস্থায় পেটে যন্ত্রণা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসক শাহিনুর রহমানের পরামর্শে কেশবপুর মডার্ণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক আবু বক্কার সিদ্দিকী জরুরি ভিত্তিতে সিজার অপারেশনের পর নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। কিন্তু এরপরও অবস্থা অবনতির দিকে চলে গেলে ক্লিনিক মালিক রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দেননি।
অপারেশনের পর মায়ের শরীরের অবস্থা খারাপ হলে, তাদের ধারণা ছিল যে তার জরায়ু কেটে ফেলা হয়েছে। যা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে নিশ্চিত হয়। পরীক্ষা নিরিক্ষার রিপোর্টে জানা যায়, মায়ের জরায়ু কেটে ফেলা হয়েছে। ফলে এখন তিনি সন্তান ধারণের ক্ষমতা হারিয়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে তদন্তকারী কর্মকর্তা খান শরীফুল ইসলাম অভিযোগকারীদের সঙ্গে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন অফিসে অভিযোগ ও কোটে মামলা করার পরও ধরা ছোঁয়ার বাইরে মর্ডাণ ক্লিনিক। ক্লিনিক মালিক রবিউল ইসলাম ও চিকিৎসক আবু বক্কার সিদ্দিকী এবং পল্লী চিকিৎসক শাহিনুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী পরিবার সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার ও প্রতিকার দাবি করেছেন।
ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তাদের জীবনে মারাত্মক ক্ষতি হওয়ায়, ফিরোজা বেগম ও তার পরিবার এখন আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের দাবি, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। যাতে আর কোনো পরিবার এই ধরনের ঘটনার শিকার না হয়।
অভিযোগকারীরা আদালতে মামলা দায়ের করেছেন এবং পুলিশ তদন্তে রয়েছেন।
এখন জনগণের দৃষ্টি আকর্ষণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ফিরোজা বেগম এবং তার পরিবার তাদের কষ্টের কথা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে ফিরোজা বেগম, তার স্বামী শফিকুল ইসলাম ও মেয়ে জলি আক্তার উপস্থিত ছিলেন।
(এসএ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








