বড়লেখা সীমান্তে বিএসএফ এর গুলিতে চা শ্রমিক হত্যা, প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সমনবাগ চা বাগানের চা শ্রমিক গোপাল বাগতি হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দূপুর ১২ টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বাসদ জেলা কমিটির সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সদস্য এডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনতোষ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। এটা কি আইনের লঙ্ঘন নয়? সীমান্তে আর কত প্রাণ ঝরবে, বিএসএফ এর সকল হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে একটা মবের কালচার তৈরি হয়েছে,চোরের অপবাদ দিয়ে মানুষ মারাটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে চুন, ব্যাটারির এসিড পানিতে মিশিয়ে এক যুবক ও শিশুকে পান করিয়ে যুবককে হত্যা করা হয়েছে এবং শিশুটিও মৃত্যুপথযাত্রী। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা দরকার। একই সাথে বড়দিনের অনুষ্ঠানের দিন ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়ি পুড়িয়ে ফেলারও সুষ্ঠু বিচার করতে হবে।
এছাড়াও সমাবেশে বক্তারা বলেন, নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার,আলবদর,আলশামস ছিলো তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশকে মেনে নিতে পারে না। যার ফলে গত কয়েকদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে তাঁকে এলাকা ছাড়া করেছে। কোনও ব্যক্তির ওপর যদি কোন অভিযোগ থাকে তা নিশ্চয়ই আইনের শাসনের মধ্যে নিশ্চিত হতে হবে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই লাঞ্ছিতকারীদের মধ্য থেকে ৫ জনকে আটক করা হয়েছে, মুক্তিযোদ্ধার ওপর এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
(একে/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








