সাতক্ষীরায় পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসী তিন সহোদরের বাড়িতে ভাংচুর ও লুটপাট
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পূর্ব বিরোধকে কেন্দ্র করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসী তিন সহোদরের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদরের বঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি ও শনিবার বিকেলে একই ইউনিয়নের রেউই বাজারে এসব ঘটনা ঘটে।
সৌদি প্রবাসী মৃগিডাঙা গ্রামের শাহজাহানের স্ত্রী ফেরদৌসি খাতুন জানান, বাড়ির পার্শ্ববর্তী বিলে ৫১ শতক জমি ও ভিটাবাড়ির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে তারচাচাত দেবরদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার বিকেলে শালিসি বৈঠকে মীমাংসা না হলেও পরবর্তীতে আবারো বসাবসির সিদ্ধান্ত হয়। ওই শালিসে তাদের পক্ষে বাঁশদহা বাজারের ব্যবসায়ি মোতাহার হোসেন ও আক্কাস তাদের পক্ষে হাজির ছিলেন। এরই জের ধরে প্রতিপক্ষ‘মৃত নাজের আলীর ছেলে শফিকুল ইসলাম ও আনিছুর রহমানসহ কয়েকজন শনিবার বিকেলে মোতাহারের দুটি মুদি দোকান ও আক্কাসের ডেকরেটর দোকানে ভাংচুর ও লুটপাট করে। এতে ওই ব্যবসায়িদের তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেরদৌসি খাতুন আরো জানান, মোতাহার ও আক্কাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট নিয়ে প্রতিবাদ করায় রবিবার সকাল ৯টার দিকে মৃগিডাঙা গ্রামের মৃত. নাজের আলীর ছেলে শফিকুল ইসলাম, আনিসুর রহমান, আশারুল ও সাইফুল, মৃত উজির আলীর ছেলে অছিকুল ইসলাম, মিঠু ও মেয়ে ডলি বেগম, রফিকুলের ছেলে শাহিন ও মামুন, মৃত সমছেরের ছেলে সাজদ্দীসহ কয়েকজন ধারালো দা, বাঁশের লাঠি ও জিআই পাইপ নিয়ে তারসহ দুই দেবর জাহাঙ্গীর ও আলমগীরের বাড়িতে হামলা চালায়। তারা তাদের তিন বাড়ির বিভিন্ন জানালার থাই গ্লাস, আসবাবপত্র, টিভি, রান্নাঘর, গোয়ালঘর, বাথরুমের পাইপ ভাংচুর করে। তারা তিনটি পরিবারের ঘরের বাক্স কুপিয়ে ভাংচুর করে দেড় লক্ষ টাকা, ৩ ভরি ওজনের সোনার চেইন, রুলি ও কানের দুল নিয়ে চলে যায়। জীবন বাঁচাতে তারা বাড়ি ছেড়ে চলে আসেন। বর্তমানে তার নতুন করে হামলার ভয়ে থানায় কোন অভিযোগ দিতে পারছেন না বা বাড়িতে যেতে পারছেন না।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
(আরকে/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








