হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
স্টাফ রিপোর্টার : গেল আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত মুজিববর্ষের গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলোর বেহাল দশা। দেয়ালে হাত লাগলেই খসে পড়ছে আস্তরণ, ফাটল ধরেছে দেয়ালে ও মেঝেতে।
কোথাও কোথাও মেঝে মাটিতে দেবে গেছে। সামান্য ঝড়ো হাওয়ায় ঘরগুলো কেঁপে ওঠে। বৃষ্টি এলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে।
গৃহহীন মানুষগুলো মাথাগোঁজার ঠাঁই পেয়ে খুশি ছিলেন প্রথম দিকে। কিন্তু পাঁচ বছর না পেরুতেই এখন তাদের দিনরাত কাটে আতঙ্কে। উপায় না পেয়ে দুর্যোগের সময়ে ঘর থেকে বের হয়ে ছুটোছুটি করতে হয় বাসিন্দাদের। ঘরগুলো মেরামতের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এমন বেহাল দশার কারণে মুজিববর্ষের উপহারের ঘরে থাকছে না বরাদ্দ পাওয়া অনেক পরিবার। বসবাস করছেন অন্যত্র।
সন্তানদের বাড়িতে ঠাঁই না হওয়া স্ত্রীসহ আবদুর রউফ উঠেছিলেন ফেনী শহরতলীর ধর্মপুরের আশ্রয়ণ প্রকল্পের মুজিববর্ষের ঘরে। মাথাগোঁজার ঠিকানাটুকু পেয়ে খুশি হলেও এখন প্রতিটি দিন যায় উদ্বেগ আর উৎকণ্ঠায়।
এ আশ্রয়নের সমাজ কমিটির সভাপতি মো. ফারুক বলেন, হাত লাগলেও ঘরে আস্তরণ পড়ে যাচ্ছে, চেয়ার লাগলেও পড়ে যাচ্ছে।
রাবেয়া খাতুন নামের আরেক বাসিন্দা বলেন, ৫০টির বেশি পরিবার বসবাস করলেও নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। মানুষ মরলে কবর দেওয়ার জন্য কবরেও ব্যবস্থা নেই। মনে হয় কোনো এক গহীন জঙ্গলে বসবাস করছি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, মুজিববর্ষের এই ঘরগুলো প্রথমত রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছিল। যার ফলে অনেকের ঘর থাকলেও এই প্রকল্পের ঘর নিয়েছেন। দ্বিতীয়ত, এসব ঘর নির্মাণে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে।
সংগঠনের ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘরগুলো নির্মাণে রীতিমত লুটপাট হয়েছে। বরাদ্দের অর্ধেক টাকাও ব্যয় হয়নি নির্মাণে। কোনোরকমে জোড়াতালি দিয়ে করা হয়েছে ঘরগুলো।
এদিকে প্রশাসন বলছে, তারা ঘরগুলোর বর্তমান পরিস্থিতি জেনেছেন। সরেজমিনে কিছু ঘর দেখেছেনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে সেই আলোকে কাজ হবে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তারা কাজ করবেন সে আলোকে। ঘরগুলো দুরবস্থার বিষয়ে তারাও জেনেছেন।
কয়েক মেয়াদে ভূমি মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় , প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের সর্বমোট ১ হাজার ৮২০টি ঘর নির্মাণ করা হয় ফেনীতে।
ঘরগুলোর বেহাল দশার বিষয়ে এই প্রকল্প সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








