সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার স্থাপন, প্রশাসন নিরব
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দখল করে অবৈধ কাঁচা বাজার ও ফলের দোকান বসানোর ফলে প্রতিনিয়ত সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷ ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনাগামী যাত্রীবাহী বাস থেকে চৌরাস্তা স্টপেজে যাত্রীদের উঠানামা দূর্বিষহ হয়ে উঠেছে। তারা গন্তব্যে যাওয়ার জন্য গাড়ী থেকে নামার সময় দুর্ভোগ এখন চরমে। সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, এই জায়গাটি উপজেলায় যাওয়ার প্রবেশ মুখ হওয়ায় এমনি এখানে জ্যাম লেগে থাকে। তারউপর হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে বাণিজ্য করেছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের চরম ভোগান্তি হলেও নীরব ভূমিকা প্রশাসনের। এ কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। উপজেলার ব্যস্ততম জায়গা মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে উপজেলামূখি লেনের আওয়ামী লীগ অফিস থেকে মারিখালীব্রীজ পর্যন্ত দীর্ঘ এলাকা দখল করে মাছ, তরকারি, কাঁচামাল, ফল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানদাররা। দোকানিরা এসব ব্যবসার করার বিনিময়ে দৈনিক বা মাসিক হারে ভাড়া পরিশোধ করলেও কার কাছে ভাড়া দেওয়া হয় তা বলতে চান না তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর, বর্তমানে বিএনপির কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে পূর্বের ন্যায় মহাসড়কের উপর ফল ও কাঁচা বাজার সহ নানারকম জিনিসপত্রের পশরা বসাইয়াছেন। এছাড়াও সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।
তারা আরও বলেন, সোনারগাঁ হাইওয়ে পুলিশ নিয়মিত মাসোহারা পাচ্ছেন বলেই দেখেও না দেখার অভিনয় করে যাচ্ছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, এ বিষয় আমরা অবগত হয়েছি, শীগ্রই ব্যবস্থা নেবো।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি অহিদ মোর্শেদ জানান, মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান চালিয়ে যাচ্ছি। ফুটপাতে কোন ধরনের দখল বা চাদাঁবাজি হতে দেয়া হবে না। আমরা এ ব্যপারে কঠোর ভূমিকায় থাকবো।
(এসবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








