রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার ডাউকি তালতলা বাজার ও পুলিশ লাইন্স বিসিক সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জানা গেছে, ইনসাফ জেনারেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ২ হাজার টাকা, মেসার্স এন এস ট্রেডার্সকে একই অপরাধে ৩ হাজার টাকা এবং মেসার্স ফয়সাল ফার্মেসিকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এবং পুলিশ লাইন্সের এএসআই মোঃ শাহাদাৎ হোসেন অংশ নেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








