‘ভর্তি না করালে কি করে স্কুলে আসিস দেখে নিবো’
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক কৃষকদল নেতার বিরুদ্ধে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী প্রধান শিক্ষক। অভিযুক্ত জালাল উদ্দিন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন, প্রধান শিক্ষক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। এ সময় একজন অভিভাবক মো: আনোয়ার হোসেন নামে তার ছেলের ৭ম শ্রেণিতে ভর্তির বিষয়ে আপনার সাথে কথা বলে চলে যায়। আপনার সাথে ভর্তির বিষয় ও প্রয়োজনীয় কাজ শেষে বেলা ১২ টার সময় অফিসের নিচে নামলে জালাল ও জাহিদসহ ৫/৬ জন ভর্তির বিষয়ে জানতে চাই। আমি তাদেরকে বলি ভর্তির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তখন তারা উত্তেজিত স্বরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আজকের মধ্যে ভর্তি করে না নিলে, তুই কি করে স্কুলে আসিস দেখে নেব। কাল থেকে স্কুলে তালা ঝুলবে।
এদিকে গতকাল (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।
এ বিষয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ইউএনও স্যারের সামনে ওই ছাত্রের অভিভাবক, জালাল ও জাহিদসহ ৩/৪ জন ভর্তি করানোর জন্য বলে। তখন ইউএনও স্যার আমাকে বলে আইনগতভাবে যেটা হয় সেটা করবেন। তখন তারা ইউএনও স্যারের সামনে আমাকে বলে, স্যার ভর্তিটা করিয়ে নেন তা নাহলে এরপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো। এরপর ইউএনও স্যারের অফিস থেকে বের হয়ে আসার পর প্রায় ৫০/৬০ জন মানুষের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে জালাল ও জাহিদ নামের দুই ব্যক্তি। সে ভাষা মুখে আনা সম্ভব না।
তিনি আরো বলেন, সরকারি স্কুলে ভর্তি করতে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয় না। এমন অভিযোগ একদমই মিথ্যা ও ভিত্তিহীন।
অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন প্রথমে প্রধান শিক্ষকের সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা বললে তিনি বলেন, প্রধান শিক্ষক ভর্তির বিষয়ে এক অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চেয়েছে। সে বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। এছাড়া আর কিছু না। তিনি প্রধান শিক্ষককে বলেছেন, আওয়ামী লীগ আমলে যেভাবে স্কুল চালিয়েছেন সেভাবে আর চালানো যাবে না। এখন অন্যভাবে চালাতে হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
(এসআই/এসপি/জানুয়ারি ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








