ধর্ষণ ও নির্যাতনে গর্ভপাত
ধর্ষকসহ আ.লীগের প্রভাবশালী দুই নেতার নামে মামলা
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবুর ছেলে রুবাঈদ রহমান মুগ্ধর বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং পরে ভুয়া বিয়ে করে নিয়মিত ধর্ষণের অভিযোগে মামলা করেছেন মুন্সিগঞ্জ জেলার সুমি আক্তার নামে এক যুবতী। মামলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই যুবতীকে চেম্বারে ডেকে এনে নির্যাতন করে গর্ভপাত ঘটানো এবং আইনি ব্যবস্থা নিতে বাধা প্রদান করায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুকেও আসামি করা হয়েছে। অভিযুক্তরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ঘটনার সময় ওই যুবতীকে থানায় ও কোর্টে মামলা করতে বাধা দেওয়া হয়েছিল।
ধর্ষণের শিকার ওই নারীর নাম সুমি আক্তার। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পয়সা পশ্চিমপাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর থানায় তিনি এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের দিকে জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুর ছেলে রুবাঈদ রহমান মুগ্ধর সাথে সুমির ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের অধিকারে সুমিকে জামালপুর বাণিজ্য মেলায় আসার অনুরোধ করেন মুগ্ধ। সুমি সরল বিশ্বাসে জামালপুর আসেন। মুগ্ধ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের জিগাতলা এলাকায় একটি বাসায় নিয়ে জোর করে ধর্ষণ করেন এবং মোবাইলে সেই দৃশ্য ধারণ করে রেখে দেন। ওই ঘটনার পর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন মুগ্ধ।
এসব কার্যকলাপে সুমি অনীহা প্রকাশ করলে ২০২২ সালের ২৩ মার্চ এফিডেভিটের মাধ্যমে তাকে ভুয়া বিয়ে করেন মুগ্ধ। সুমি ২০২২ সালে মে মাসে বুঝতে পারেন তিনি অন্তঃস্বত্বা। বিষয়টি মুগ্ধকে জানানো হলে মুগ্ধ যোগাযোগ বন্ধ করে দেন। সুমি উপায়ন্তর না পেয়ে জামালপুর এসে মুগ্ধর বাবা মশিউর রহমান বাবুকে জানান বিষয়টি। বাবু প্রথমে ৪ লাখ টাকার মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এতে সুমি রাজি না হলে জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরীর বাসায় ৫ লাখ টাকার বিনিময়ে বাচ্চা নষ্ট করার জন্য প্রস্তাব দেন বাবু। এতেও রাজি না হলে মশিউর রহমান বাবু সুমিকে বেদম মারধর করেন। ফলে সুমির গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় সুমি থানায় মামলা করতে গেলে মামলার আসামিরা আওয়ামী লীগের প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় সদর থানার তৎকালীন ওসি সেই মামলা গ্রহণ করেননি। পরে তিনি জামালপুর জজ কোর্টে মামলা দায়ের করতে গেলে সেখানে জামালপুর জেলা আওয়ামী সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ সেই মামলায় বাধা সৃষ্টি করে মামলা রুজু করতে দেননি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ও সরকার পতনের পর পলাতক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু ও তাঁর ছেলে রুবাঈদ রহমান মুগ্ধর মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ৪ জন। আসামিদের ধরতে অভিযান চলছে।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








