শ্রীমঙ্গলে ৩৫০ কোটির বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শহরের যানজট নিরসনে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন শহরের ৩৫০ কোটি টাকার এ প্রকল্পটি গত রবিবার (২ ফেব্রুয়ারি) একনেক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এ প্রকল্প অনুমোদনের ফলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদের চলাচল আরও সহজ হবে।’
তিনি আরও জানান, এখন কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। শুধু বাইপাস সড়কই নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য একটি সেচ প্রকল্পও অনুমোদিত হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।’
সভায় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, সাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু চৌধুরী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, বিভিন্ন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলের বাসিন্দারা আশা করছেন, বাইপাস সড়ক ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন শহরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এএ/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








