মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাতি
র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগে পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও ভৈরব নৌ থানা পুলিশ।
আজ বুধবার সকালে ডাকাত সর্দার বাচ্চু মিয়া (৫২)কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে তার সহযোগী বিল্লাল মিয়াকে একই জেলার আশুগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে নৌ থানা পুলিশ। এদিকে একই মামলার অভিযোগে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে লোকমান ওরফে পিচ্চি লোকমান (৩৫)কে গ্রেপ্তার করে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত ডাকাত সর্দার বাচ্চু মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝেরচর এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। ডাকাত বিল্লাল একই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে ও লোকমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চরচারতলা এলাকার জিল্লু মিয়ার ছেলে।
নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর পৌর শহরের জগন্নাথপুর এলাকার জার্মান প্রবাসী কাজল মিয়া তার পরিবার নিয়ে সকালে মেঘনা নদী পথে আশুগঞ্জ থানার লালপুর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকালে শ্বশুর বাড়ি থেকে লালপুর ঘাট থেকে মেঘনা নদী দিয়ে ভৈরবে ফেরার পথিমধ্যে বিকাল পৌনে ৪টায় লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকার কাঠ বাগানের পশ্চিমপাশে মেঘনা নদীতে পৌঁছামাত্রই ডাকাত দলের কবলে পড়ে। এসময় অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি ডাকাতদল তাদের নৌকা থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ২টি আইফোন, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর ভুক্তভোগী কাজল মিয়া ভৈরব নৌ থানায় অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে নৌ থানা পুলিশ বিশেষ অভিযানে ২৮ জানুয়ারি এ ঘটনায় জড়িত নরসিংদী মাঝেরচর এলাকার ডাকাত সাদ্দাম ও শিমুল মিয়াকে গ্রেপ্তার করে। আদালতে পাঠালে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বুধবার সকালে ডাকাত সর্দার বাচ্চু ও সহযোগী বিল্লালকে গ্রেপ্তার করে। এর আগে ৪ ফেব্রুয়ারি র্যাবের সহযোগিতায় ডাকাত লোকমানকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে ব্যাপক তৎপরতা চালিয়ে ২৮ জানুয়ারি দুইজনকে ও তাদের দেয়া তথ্যমতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ডাকাত সর্দার বাচ্চুর দেয়া তথ্যমতে তার সহযোগী ডাকাত জুলহাস ইসলাম বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা নৌ পথের সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্র। তারা দীর্ঘদিন যাবৎ নদীপথে নৌকাযোগে ডাকাতি করে আসছে। তাদের নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা, আশুগঞ্জ থানা, নরসিংদী জেলার রায়পুরা থানায় খুন, ডাকাতি, চুরির একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








