পদ্মা নদীর ভরাট বালু বিক্রির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি : দেশের দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর ধাওয়াপাড়া-নাজিরগগঞ্জ রুটের নৌ চ্যানেল প্রশস্তকরণকল্পে পদ্মা নদীর ধাওয়াপাড়া পয়েন্টে ভরাট বালু (খননকৃত বর্জ্য) বিক্রির অভিযোগ উঠেছে।
এ অভিযোগে আজ শনিবার সকালে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরি ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী মোঃ এখলাছ উদ্দিন বলেন, নৌপথে রাজবাড়ী ও পাবনার মধ্যকার যোগাযোগ স্বাভাবিক রাখতে গত বছরের অক্টোবর মাসের শেষ দিকে ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় ড্রেজিং কাজ শুরু করা হয়। বিআইডব্লিউটিএ’র পক্ষে এ কাজটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকে বাংলাদেশ নৌবাহিনীর ২ টি ড্রেজার।
তিনি আরও বলেন, ধাওয়াপাড়া ফেরি ঘাট এলাকায় ৩ ধাপে পলি অপসারণের কাজ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২ ধাপে খনন কাজ শেষ হয়েছে। এ খনন কাজের মাধ্যমে ২০ লক্ষ ঘন ফুট পলি অপসারণ করা হয়েছে। এ গুলো ধাওয়াপাড়া ফেরী ঘাটের অদূরে মহিন এন্টার প্রাইজের তত্ত্বাবধানে বিস্তীর্ণ ফসলী মাঠের এলাকা জুড়ে ঘিরে রাখা একটি বেডে রাখা হয়েছে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, ব্যবসায়ী ফজলু বাঙ্গাল ওরফে ফজলুল হকের তত্ত্বাবধানে থাকা কয়েক একর খাস জমি নিয়ে গড়ে ওঠা বিশাল আকৃতির বেডে এসব পলি রাখা হচ্ছে।
এ বিষয়ে ফজলুল হক বলেন, স্থানীয় ভাবে এগুলো দেখভালের জন্য মাহিন এন্টার প্রাইজকে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন।
অভিযোগ রয়েছে, সরকারী নির্দেশনা উপেক্ষা করে মাহিন এন্টার প্রাইজ খননকৃত পলি স্থানীয় ভাবে বিক্রি ও খাস জমি ভরাটের কাজে ব্যবহার করে অর্থিক ভাবে লাভবান হচ্ছে। যদিও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আব্দুল মালেক শিকদার অভিযোগ মানতে নারাজ।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ২ ধাপে উত্তোলনকৃত ২০ লাখ ঘনফুট ভরাট বালু (বালি/মাটি) থেকে এক ছটাক বালুও কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়নি। এ গুলোর পুরোটাই বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়েছে।
বালু শ্রমিক আরিফ বলেন, ২শ ফুটের ভরাট বালু ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ঘন ফুট ভরাট বালুর মূল্য ৫ টাকা হিসেবে এ পর্যন্ত ১ কোটি টাকার বর্জ্য (বালি/মাটি) উত্তোলন/অপসারণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর রাজবাড়ী জেলার ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে নিজ খরচে ড্রেজড ম্যাটেরিয়াল পরিবহণের নিমিত্তে মাহিন এন্টার প্রাইজকে নিয়োগ দেওয়া হয়। এতে সংরক্ষিত ডাইক ব্যাতীত অন্য কোন স্থান হতে ড্রেজড ম্যাটেরিয়াল (বালি/মাটি) উত্তোলন/অপসারণ না করার সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়।
রাজবাড়ী কালেকটরেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ পলাশ উদ্দিন বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে শুধুমাত্র সরকারী/ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে খননকৃত বালি/মাটি বিনামুলে সরবরাহ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এগুলো বিক্রি বা নিজ জমি ভরাটের কাজে ব্যবহারের সুযোগ নেই।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, বিনামূল্যের বালু বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসায়ী আব্দুল মালেক শিকদারকে বালি মহাল ব্যবস্থাপনা আইনে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
(একে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
১০ আগস্ট ২০২৬

-1.gif)