E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোংলায় কেক খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৯:১৩:৫৬
মোংলায় কেক খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক বৃদ্ধ। পরে গ্রামবাসী হেমায়েত সরদার (৫৫) নামে ওই বৃদ্ধকে আটক গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, মোংলা উপজেলা সোনাইলতলা গ্রামের বাসিন্দা হেমায়েত সরদার (৫৫) রবিবার দুপুর ১২টার দিকে পাশের বাড়ীর সাড়ে চার বছর বয়সের এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ীর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় শিশুটি অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে পড়ে থাকে। পরে শিশুর মা তাকে খুজতে গিয়ে পাশের বাড়ীর হেমায়তের বাথরুমের সামনে শুশিটিকে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন প্রামবাসী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সোনাইলতলায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষককে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হবে। এরপর আটক ধর্ষককে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test