সাবেক কৃষিমন্ত্রী ‘আব্দুস শহীদ’ কলেজের নাম পরিবর্তনের আল্টিমেটাম
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের নামে নামকরণকৃত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মুজাহিদ, হায়দার, সাদি, রানা, কামরুল, নাঈম, ফাহিম, তারেক, জাবের, ইমরান, দেলোয়ার, মকবুল, নয়ন, শিউলী, রাকিব, জামিল প্রমুখ নেতৃবৃন্দ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ ক্যাম্পাসে গিয়ে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নেতা আব্দুস শহীদের নামে নামকরণকৃত কলেজের নাম পরিবর্তনের জন্য পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জে অবস্থিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ নামে পরিচিত এই কলেজটি যার নামে নামাঙ্কিত তিনি পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজন গ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ নামে নামকরণের সুপারিশ করছি।’
এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পিয়ালী ভৌমিক বলেন, ‘কলেজের নাম পরিবর্তন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে এসে ৭২ ঘন্টার মধ্যে নাম পরিবর্তনের জন্য স্মারকলিপি দিয়েছে। আমাদের গভর্ণিং বডির চেয়ারম্যান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। উনার সাথে কথা বলে কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। স্বৈরাচারের মন্ত্রী-এমপি ও ফ্যাসিস্ট কারো নামে কোনো প্রতিষ্ঠান/স্থাপনা থাকলে তথ্য দ্রুততম সময়ের মধ্যে তথ্য দেওয়ার জন্য অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে আমাদের বলা হয়েছে। পরিপত্রের প্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি সরকারই বাস্তবায়ন শুরু করেছে। কাজেই স্মারকলিপি বা আলটিমেটামের কোনো প্রয়োজন নেই।’
(এএ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








