লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি
কমিটি বাতিলের দাবিতে ক্ষুব্ধ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকালে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় দু'সহস্রাধিক বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লোহাগড়া বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি মো : সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, এস এম শাহিন বিপ্লব, কৃষক দলের নেতা এনামুল কবীর চন্দন ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানসহ প্রমূখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি।
বিএনপির নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, ' বর্তমান নেতৃবৃন্দের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।
সমাবেশ চলাকালে বিএনপি'র বিক্ষুব্ধ নেতাকর্মীরা লোহাগড়া-যশোর মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, 'সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে কোন নেতাকে কমিটিতে রাখা হয় নাই। আর পতিত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কমিটিতে রাখা হয় নাই বলে ওই নেতার দাবী।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়েছে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অনলাইনে
- এমন যদি হতো
-1.gif)








