নির্যাতিতদের মামলার পাশাপাশি পুলিশ নিল হামলাকারীদের মামলা!
শ্যামনগরে রাস্তার জমি নিয়ে ৭ সংখ্যালঘুকে পিটিয়ে ও কুপিয়ে জখম
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাস্তা বড় করতে দ্বিতীয়বার জমি ছেড়ে দিতে রাজী না হওয়ায় নারীসহ সাতজন সংখ্যালঘুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় নির্যাতিতদের মামলার পাশপাশি হামলাকারিদের মামলা রেকর্ড করেছে পুলিশ। গত বুধবার নির্যাতিত বিশ্বজিৎ জোয়ার্দারের ও বৃহষ্পতিবার হামলাকারি বাবলু মোড়লের স্ত্রী জামিলা খাতুন বাদি হয়ে শ্যামনগর থানায় যথাক্রমে ৭ ও ৮ নং মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় ১০ জন করে আসামী করা হয়েছে।
শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের শৈলেন্দ্র জোয়ার্দারের ছেলে বিশ্বজিৎ জোয়ারদার জানান, গাড়াখালি গ্রামের ফজলু মোড়ল, বাবলু মোড়ল, জিয়াদ মোড়ল ও নৈকাটি গ্রামের হাফিজুর মোড়লসহ কয়েকজন গাড়াখালি মৌজার জেএল-৬৮ ও হাল ২৮ দাগে তাদের ১৭ শতক জমির মধ্যে রাস্তার জন্য কিছু জমি ছেড়ে দিতে বলে। কোন প্রকার টাকা পয়সা ছাড়া তারা কিছু জমি ছেড়ে দেন। এরপরও গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর তারা আরো বেশি জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি সকালে তারা ওই জমিতে বোরো ধান লাগানোর সময় ফজলু মোড়ল, বাবলু মোড়ল, জিয়াদ মোড়ল ও নৈকাটি গ্রামের হাফিজুর মোড়ল, আশরাফুল গাজী, এন্তাজ গাজী, হযরত আলী গাজী, দাউদ আলী গাজী, হামিদ মোল্লা ও আব্দুল বারীসহ ২৫/৩০ জন তাকেসহ সুব্রত গায়েন, ভাই প্রফুল্ল জোয়ারদার, কৃষ্ণ জোয়ারর্দার, ভাইয়ের স্ত্রী খুকু মনি, পলাশ জোয়ারদার পথচারি নূর হোসেনসহ ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এদের মধ্যে প্রথমাক্ত সাতজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সুব্রত গায়েনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারাও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্বজিৎ জোয়ার্দার আরো জানান, রেকডীয় জমি দ্বিতীয়বার রাস্তার জন্য ছেড়ে দিতে রাজী না হওয়ায় তাদের উপর হামলা চালানো হলো। পরিকল্পনা অনুযায়ি হামলাকারিদের পক্ষে বারী গাজী ও আবু দাউদ গাজী নিজেদের শরীরে কেটে ছিঁড়ে হাসপাতালে ভর্তি হয়। ৮ ফেব্রুয়ারি রাতে মামলার খবর পেলে তারা দুইজন গ্রেপ্তার এড়াতে হাসপাতাল থেকে পালিয়ে যায়। অথচ ৯ ফেব্রুয়ারি পুলিশ হামলাকারি বাবলু মোড়লের স্ত্রী ও আব্দুল বারী গাজীর মেয়ে জামিলা খাতুনের দায়েরকৃত মিথ্যা মামলা রেকর্ড করেছে। শুধু তাই নয়, পুলিশ তাদের মামলা রেকর্ডের তথ্য বিবরণীতে কৈখালী ইউনিয়নের স্থলে রমজাননগর ইউনিয়ন, ঘটনাস্থল গাড়াখালির পরিবর্তে নিদয়াসহ বিভিন্ন ভুল তথ্য উল্লেখ করেছে। পাল্টা মিথ্যা মামলায় তাদের (বিশ্বজিৎ’) সঙ্গে সঙ্গতি রেখে জখম হওয়া ৬ জনসহ ১০ জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।
বিশ্বজিৎ জোয়ারর্দার বলেন, জিয়াদ মোড়ল, এন্তাজ গাজী ও দাুদ গাজী গাড়াখালি গ্রামের গনি মোড়লের স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামী। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুস সবুর মোড়লের দায়েরকৃত মামলাটির বিচার কার্যক্রম হাইকোর্টে স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে শ্যৗামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা বলেন, জমি জায়গা কার সেটা তাদের দেখার বিষয় নয়, মারামারি হয়েছে, উভয়পক্ষ আহত হয়েছে। উভয়পক্ষের অভিযোগ পেয়ে মামলা রেকর্প কয়েছে। তথ্য বিবরনীতে ভুল থাকলে সংশোধন করা হবে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








