মৃত্যুদণ্ড থেকে তিন ভাই খালাস পাওয়ায় পরিবারে খুশির বন্যা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে তিন সহোদর ভাইয়ের মৃত্যুদন্ড দেওয়া হয়। সাড়ে ৫ বছর জেলে থাকার পর তিন ভাই মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এতে পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বণ্যা। বুধবার (১২ ফেব্রুয়ারি) এবং আগেরদিন মঙ্গলবার আপন তিন ভাইসহ মুক্ত সকল নেতাকে দেওয়া হয় গণসংবর্ধনা।
কারামুক্ত তিন ভাই হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, রাবি’র সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। এই মামলায় আপন তিন ভাইসহ মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছিল। এছাড়াও ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।
পরে মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৯ বিএনপি নেতাসহ সকলের খালাসের জন্য হাইকোর্টে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানির পর গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ জনের খালাসের রায় ঘোষণা করেন আদালত। রায়ে খালাস পান আপন তিন ভাইসহ এ মামলার সকল নেতা-কর্মী।
রায় ঘোষণার ৬ দিন পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আপন তিন ভাইয়ের মধ্যে মকলেছুর রহমান বাবলু রাজশাহী কারাগার ও রেজাউল করিম শাহীন পাবনা কারাগার থেকে মুক্ত হন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হন মাহাবুবুর রহমান পলাশ।
কারামুক্ত মাহাবুবুর রহমান পলাশের মেয়ে তাসনিম মাহবুব প্রাপ্তি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের ইতিহাসে নয়, মনে হয় পৃথিবীর ইতিহাসেই বিরল মিথ্যা মামলায় একই পরিবারের একইসঙ্গে আপন তিন ভাইয়ের ফাঁসির রায়। আল্লাহর রহমতে আমার আব্বু আজ মুক্তি পেয়েছেন। দুই চাচাও গতকাল মুক্তি পেয়েছেন।’
মকলেছুর রহমান বাবলুর ছেলে মেহেদি হাসান শরৎ বাবার সঙ্গে ছবি তুলে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা সাবেক সফল মেয়র মকলেছুর রহমান বাবলু দীর্ঘ কারাবাসের পর আমাদের মাঝে ফিরে এসেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে ল্য করে হামলার ঘটনা ঘটে। এই মামলায় ২০১৯ সালে নিম্ন আদালতের রায়ে উল্লেখিত তিন ভাইসহ অন্যান্যরা কারা ভোগ করছিলেন।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








