ফরিদপুরে কৃষকদলের ১১ নেতাকর্মীর ওপর হামলা, এলাকায় আতঙ্ক কাটেনি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাহিরদিয়া নামক স্থানে মহানগর কৃষকদলের ১১ নেতাকর্মীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে গত ৪ ফেব্রুয়ারি। ওই ঘটনায় মহাবনগর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহির, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. জাহিদ শেখ (৪৩), স্থানীয় কৃষকদল নেতা মো. জাফর আলী শেখ (৪৮) ও মহানগর কৃষকদল নেতা তানভীর আফসান চয়ন সহ মোট ৬ জন নেতাকর্মী আহত হয়। ওই ঘটনার ১০ দিন পার হলেও এলাকায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক কাটেনি এখনও।
ফরিদপুর মহানগর কৃষকদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ (৩৬) এর নেতৃত্বে হওয়া ওই হামলায় তাঁর সাথে আরো যারা অংশ নেওয়ার কথা লিখিতভাবে উল্লেখ করেছেন হামলার শিকার নেতাকর্মীরা, তারা হলেন- ফরিদের ভাই শাহিন শেখ (৩৩) ও জাহিদ শেখ (৪৫) পিতা- মানু শেখ, হিলু শেখ (৫০) পিতা- মৃত দরা শেখ, সর্ব সাং বৈঠাখালি এবং প্রণব পাল (৩৫) পিতা পরান পাল সাং বাহিরদিয়া, ইউপি- মাচ্চর, সর্ব থানা কোতয়ালি, জেলা ফরিদপুর সহ আরও অজ্ঞাতনামা ২০ জন। কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনা তাৎক্ষণিক উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। পরবর্তীতে তাঁর নির্দেশে ফরিদপুর মহানগর কৃষকদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কৃষকদল। যাতে, হামলাকারী মো. ফরিদ শেখকে ফরিদপুর মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদসহ দলীয় সকল পদ পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দলটি এবং একই সাথে ফরিদ শেখদের হামলার শিকার হওয়া ফরিদপুর মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহিরের চলমান সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই হামলার ঘটনায় ৩ নং ওয়ার্ড কৃষকদের সভাপতি জাহিদ শেখ ও কৃষকদল নেতা জাফর আলী শেখের শরীরে কোপ লাগলে তাঁরা মারাত্মক রক্তাক্ত জখম হন।
এ বিষয়ে কৃষকদলনেতা চয়ন ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় গিয়ে এসপি ও ফরিদপুর কোতয়ালি থানার গিয়ে ওসি বরাবর লিখিত অভিযোগ করলে তাঁরা সংগঠনটির উপরস্থ নেতাবৃন্দের সাথে কথা বলেছেন, নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তা সমাধান করবেন বলে পুলিশকে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, একই সংগঠনের দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, ওই দলেয় নেতৃবৃন্দ এসব সাংগঠনিকভাবে সমাধান করবেন বলে জানিয়েছেন। এক পক্ষের মামলা নিলে অপরপক্ষের মামলাও নিতে হবে।' ওসি আসাদ আরো জানান, তাঁদের দলীয় সমস্যা তাঁরা নিজেরাই যদি সমাধানের দায়িত্ব নেন, সেক্ষেত্রে পুলিশি ঝামেলাও কমে যায়। তবে ওই ঘটনার বিষয়ে থানায় দেওয়া অভিযোগপত্রগুলো জমা রাখা হয়েছে এবং পুলিশ ওই ঘটনার পর স্থানীয় জনগণ ও উভয় গ্রুপের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। একালাটিতে ওই হামলাকে কেন্দ্র করে আর কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ বলেও জানান ওসি আসাদ উজ্জামান।
এ বিষয়ে ফরিদপুর মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহিরকে ফোন করা হলে তিনি জানান, 'আমি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই আমার নেতা কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ভাইকে জানিয়েছি। তাঁর প্রতি আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। তাঁর দিক নির্দেশনায় পথ চলছি। সংগঠন তদন্ত করে যে সিদ্ধান্ত নিবে, সেটিই হবে। তাই ওসব বিষয়ে আমি আর কোন মন্তব্য করতে চাই না।'
এদিকে, নেতাকর্মীদের ওপর হামলার সময় হামলাকারীরা বিভিন্ন ধরনের দেশিও অস্ত্র যেমন- লাঠি, রাম দা, ছ্যান দা, ট্যাটা ও চাপাতি ব্যবহার করেছেন বলে ওই অভিযোগ পত্রে উল্লেখ করেন কৃষকদল নেতা চয়ন। হামলার সময় চয়ন ও তাঁর সঙ্গীরা প্রাণভয়ে তাঁদের একটি প্রাইভেটকার ও পাঁচটি মটর সাইকেল ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দৌড়ে দুরে সরে গেলে, তাঁদের ফেলে রাখা গাড়ি ও মোটরসাইকেল ভেঙে ফেলেন হামলাকারী ফরিদ শেখ ও তার বাহিনী বলেও উল্লেখ করে চয়ন। তিনি বলেন, ওসবের বেশির ভাগ উদ্ধার করলেও তা ব্যবহারের অযোগ্য করে ফেলেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও তা সমাধানে ব্যর্থ হওয়ায় থানায় ও এসপি অফিসে এসে অভিযোগ করেছেন বলে জানান চয়ন। তবে বিষয়টি সমাধান না হলে আবারও তাঁদের ওপর হামলা হতে বলে আশংকা প্রকাশ করেছেন চয়ন সহ আরো বেশ কিছু নেতাকর্মী। এছাড়া ওই হামলায় একাধিক খবর প্রকাশিত হলেও তা পক্ষপাতমূলক হয়েছে বলে স্বীকার করেছেন উভয়পক্ষ।
এদিকে, মহানগর কৃষকদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিদের গাড়ি বহরে হামলার কথা শিকার করে ফরিদ শেখ বলেন, 'আসলে একটি মেয়েলি ও মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে ওই ঘটনার কয়েকদিন আগে আমার দুই কর্মীকে আমার সামনে মারধর করে। পরবর্তীতে সময়ে গত ৪ ফেব্রুয়ারি ওরা বাহিরদিয়া দিয়ে বাসায় ফেরার সময় আবারও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে, তখন আমার কয়েক ভাই ও স্থানীয় লোকজন মনে করে আমার ওপর হামলা হয়েছে তাই ওরা লাঠি, রড, বা যে যা হাতের কাছে পেয়েছে তাই দিয়ে আক্রমন করেন। এসময় কয়েক জনের কোপ লাগে।' ওই হামলার একটি ভিডিওতে দেখা গেছে ফরিদ শেখকে রামদা হাতে নিয়ে আক্রমন করতে দেখা গেছে এবং তার সহযোগীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙতে দেখা গেছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ফরিদ শেখ জানান, 'হ্যাঁ আমার হাতে একটা ছ্যান ছিলো, সেটা আমি কারো কাছেই অস্বীকার করিনি আপনার কাছেও করবো না। বলতে পারেন আমি আত্মরক্ষার জন্যই তা নিয়েছিলাম।' ওই হামলা কি আপনার দুই কর্মীকে মারধরের প্রতিশোধ ছিলো কিনা? -এমন এক প্রশ্নের জবাবে ফরিদ শেখ মুচকি হেসে তা এরিয়ে গিয়ে আরো জানান, 'আমরা উভয়ই সাংগঠনিকভাবে শাস্তি আওতায় আছি, আশা করছি সর ঠিক হয়ে যাবে।'
(আরআর/এএস/১৪ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
১৪ জুন ২০২৬
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
-1.gif)







