E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অপারেশন ডেভিল হান্ট, রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:৫৭:১৩
অপারেশন ডেভিল হান্ট, রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে মৃগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম এ মতিন কে হককে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মৃগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত এম এ মতিন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পাংসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের ওপর হামলার মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করে এমএ মতিন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test