মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুরে দিনব্যাপি প্রবীনদের নিয়ে মিলনমেলা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়। এলাকার প্রায় ২ শতাধিক প্রবীণ অংশ নেয় এ মিলন মেলায়।
আয়োজন করা হয় শৈশবের খেলাধুলা। এমন আয়োজনে খুশি উপস্থিত থাকা প্রবীণরা। ইন্টারনেট আর স্যোসাল মিডিয়ার প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্য। আয়োজকেরা বলছেন, প্রতিবছরই এমন উদ্দ্যোগ নেওয়া হবে। প্রবীণদের মিলন মেলায় সবাই মেতেছে আনন্দ উল্লাসে। অংশ নিয়েছেন শৈশবের ফুটবল, বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলায়।
অনুষ্ঠানের শুরুতে তরুণরা প্রবীণদের ফুল দিয়ে বরণ করে নেয়। এর পর সকালের নাস্তা হিসেবে আয়োজন করা হয় গ্রামীন ঐত্যিহের চিড়া, মুড়কি, দই, গুড়, মিষ্টি দিয়ে। দুপুরে ভাত, খাসির মাংস, সবজি, ডালের আয়োজন হয়। পরে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রবীনদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে একে অপরের সুস্থতা কামনায় দোয়া করেন সকলে এবং সন্ধ্যার পর চকশ্যামনগর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্দ্যোগে মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সদস্য রকিবুল ইসলাম রকি বলেন, প্রবীণদের মিলনমেলা আমাদের একটিই উদ্দেশ্য যেন বছরে একটা দিন অন্তত সকল প্রবীণ ব্যক্তিদের এক জায়গায় করে যেন তাদের হাসি খুশি যে দিনটা সেই দিনটা যেন আমরা এনে দিতে পারি। কেননা প্রবীণরা বৃদ্ধ অবস্থায় তাদের চাহিদা সত্বেও অনেক কিছু করতে পারে না। তাদের ছোটবেলার যে হাসি খুশির দিনটা সেই দিনটা তারা কিন্তু ফিরে পায় না। আমরা যেন তাদের এই দিনটা ফিরে আনার জন্য আমরা এই অনুষ্ঠানটি দীর্ঘ ৫ বছর ধরে এমন আয়োজন করে যাচ্ছি। আমাদের ২০ জন থেকে শুরু করে আজকে আমরা ২০০ জনের পা দিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ভাবে এই অনুষ্ঠানটি প্রতিবছরের ন্যায় চালিয়ে যেতে পারি।
প্রবীণ মিলন মেলায় উপস্থিত আলতাব উদ্দিন বলেন আমাদের গ্রামের যত মুরুব্বী দীর্ঘ ৪০-৫০ বছর আগে আমরা তখন ছোট ছিলাম তখন একসাথে খেলাধুলা করেছি অনেকদিন আমাদের একসাথে কিন্তু দেখা হয় নাই আজকে আমাদের সৌভাগ্য এই ছেলেদের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে অনেক পুরাতন যুগের একটি খাওয়া চিড়া, মুড়কি, দই, গুড়, মিষ্টি এই খাবারটা একবারে উঠে গেছে বলে মনে হয় এখন। ৪০-৪২ বছর আগে আমাদের শ্বশুর বাড়িতে জামাই আদরে এই নাস্তাটাই বেশি দিত।
(এসএএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








