বীমার টাকা ফেরত চান ৬০ গ্রাহক
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : লাইফ কাভারেজ ও সঞ্চয়ের আশায় বীমা করা হয়। বীমা সচল থাকলে মেয়াদ উত্তীর্ণের আগে গ্রাহক মারা গেলে বীমার সমুদয় টাকা ফেরৎ পান নমিনী। গ্রাহক মারা না গেলে মেয়াদ শেষ হলে লাভ সহ সঞ্চয়ের টাকা দেওয়া হয় গ্রাহককে। এমনই ব্যবস্থা রয়েছে বীমা গ্রহীতাদের ক্ষেত্রে। কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীমা করে বিপাকে পড়েছেন ৬০ গ্রাহক। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা বীমার টাকা ফেরত পাচ্ছেন না। বছরের পর বছর বীমা অফিসে ধরনা দিচ্ছেন। টাকা ফেরত না দিয়ে তাদেরকে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্ছে। এমন অভিযোগ করেছেন রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহকরা।
তারা অভিযোগ করেন, ওই কোম্পানিতে বীমার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা ফেরত পাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে টালবহানা ও হয়রানি করছেন। এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারন করেছে।
প্রতিকার পেতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়ার প্রেসক্লাবের সামনে হাতে-হাত ধরে বীমা গ্রাহকরা মানববন্ধন কর্মসূচী করেন। এতে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ভুক্তভোগী নারী-পুরুষ গ্রাহক অংশ নেন।
টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়া গ্রামের ভুক্তভোগী নাজমা বেগম বলেন, আমি ১২ বছর মেয়াদি পলিসিতে মাসে ৩ হাজার টাকা করে জমা দিয়েছি। ২০২১ সালে ওই পলিসির মেয়াদ শেষ হয়েছে। এখনো টাকা ফেরত পাইনি। বীমা অফিসে নিয়মিত যাচ্ছি। তারা বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি করছে। এখনো টাকা দিতে পারেনি। মেয়াদ পূর্তির ৩ বছরের বেশি হয়ে গেল। টাকা না পেয়ে বীমা কোম্পানি সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। টাকা ফেরত পেতে আমি সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করছি।
শামিমা বেগম নামের অন্য ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী ২০১৯ সালে পলিসি করেন। নিয়মিত পলিসি টাকা জমা দিয়ে ২০২১ সালে মারা গেছেন। মৃত্যু পর রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি অফিসে ধরনা দিয়েছি। কিন্তু এখনো মৃতু দাবির টাকা পাইনি।
ভুক্তভোগী মঞ্জিলা বেগম (৫৫) নামের অপর নারী বলেন, খোলার সময় আমাকে বলেছিলো ৩ বছর মেয়াদি পলিসি। এক বছর পলিসির টাকা জমা দেওয়ার পর আমাকে বলা হলো আপনার পলিসির মেয়াদ ১৫ বছর। তখন কেন আমাকে মিথ্যা বলে প্রতারণা করা হলো? আমি এ পলিসি চালাব না। আমি আমার জমাকৃত টাকা ফেরত চাই।
এ বিষয়ে জানতে চাইলে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক রাকিবুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় এই ইনস্যুরেন্স কোম্পানির দুইটি শাখা রয়েছে। যারা অভিযোগ করেছে তারা অন্য শাখার গ্রাহক। তবে যদি কারো পলিসির মেয়াদ সম্পূর্ণ হয়, তার টাকা কোম্পানি পরিশোধ করে। যদি টাকা না দেওয়া হয়, তা অনিয়মের মধ্যে পড়ে।
তিনি আরো বলেন, কোন গ্রাহক এক কিস্তি দিয়ে মৃত্যু বরণ করেন তার বীমার সব টাকা দেওয়ার বিধান রয়েছে।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








