পৌরসভার ড্রেন আটকে দেয়াল নির্মাণ
প্রবাসীকে অবরুদ্ধ, পাঁচ হাজার পরিবার পানিবন্দি
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ডেনমার্ক প্রবাসীর জমির চারপাশে ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে চরম বিপাকে পরেছেন ওই প্রবাসী। পাশাপাশি পৌরসভার অর্থায়নে নির্মিত ড্রেন আটকে দেওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরছেন। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার।
আজ রবিবার দুপুরে ওই মহল্লার বাসিন্দা ও ডেনমার্ক প্রবাসী মো. মনিরুজ্জামান স্বপন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পূর্বে সুন্দরদী মৌজায় ১৩ শতক জমি ক্রয় করে সেখানে বৃক্ষ রোপনের পর তিনি স্ব-পরিবারে ডেনমার্ক চলে যান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় এক নেতার ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় আবু খান ও লিটু সরদার তাকে না জানিয়ে জমির দুইপাশে দেয়াল নির্মান করে চলাচলের পথ অবরুদ্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন পর অতিসম্প্রতি তিনি দেশে ফিরে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য একাধিকবার তাদেরকে বলা হলেও তারা কোন কর্নপাত করছেন না। তাই দেয়াল অপসারন করে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য তিনি (স্বপন) স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ওই প্রবাসীর ক্রয়কৃত জমির পাশ দিয়ে বয়ে গেছে পৌরসভার অর্থায়নে নির্মিত ড্রেন। আবু খান ও লিটু সরদারের দেয়াল নির্মানের কারণে সেই ড্রেনের মুখটিও বন্ধ হয়ে গেছে। ফলে ড্রেন দিয়ে বর্ষা মৌসুমে পানি চলাচল করতে না পারায় ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেন।
এ ব্যাপারে অভিযুক্ত লিটু সরদার বলেন, আমি আমার জায়গায় দেয়াল নির্মান করেছি। কারো চলাচলের পথ বন্ধ করিনি। অপর অভিযুক্ত আবু খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া যায়নি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- কুড়িগ্রামে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- গাজীপুর- ৪ আসনে জামায়াতের সালাহউদ্দিনের জয়
- পাবনা- ৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী
- বাংলাদেশের জনগণের আস্থায় নতুন সূচনা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
-1.gif)








