পর্যটকদের নিরাপত্তায় শ্রীমঙ্গলে ৯ কিলোমিটার সড়ক জুড়ে বসছে সোলার লাইট
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বাংলাদেশ সহ বিশ্বের ভ্রমণ পিপাষু পর্যটকদের কাছে পর্যটন সমৃদ্ধ উপজেলা হিসেবে ম্ব-গৌড়বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্রীমঙ্গল। স্রষ্টার অপূর্ব সৃষ্টি এখানকার নয়নাভিরাম প্রকৃতি। দর্শনার্থী সহ প্রতিদিন হাজারও পর্যটকের পদভারে মুখর থাকে এই জনপদ। উঁচুনিচ পাহাড়-টিলা আর সারিসারি চাবাগান, অসংখ্য ক্ষুদ্র জাতি গোষ্ঠির বসবাস, স্বতন্ত্র সংস্কৃতিক বৈশিষ্ট এখানকার পর্যটন শিল্পকে করেছে অনেকটা সমৃদ্ধ। বিশেষ করে পাশের উপজেলা কমলগঞ্জের বিরল প্রজাতির উদ্ভিদ আর নানা প্রজাতির বিচিত্র সব বন্যপ্রানী সমৃদ্ধ সবুজ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের চা মিউজিয়াম, হাইল হাওরের বাইক্কাবিল ও মায়াবী প্রকৃতির অন্যন্য দর্শনীয় স্থান দার্জিলিং টিলা পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থান।
পর্যটকদের জন্য এখানে পাঁচতারকা মানের হোটেল, রিসোর্ট, গেষ্ট হাউজ সহ বেসরকারী খাতে কিছুটা উদ্যেক্তা তৈরি হলেও সরকারিভাবে তেমন সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি। তবে এখানকার পর্যটন এলাকা গুলোতে যাতায়াতের প্রধান সড়ক শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটি বেশ পরিপাটি হলেও রাতের বেলা সড়কটিতে পর্যটকদের নির্ভিগ্নে চলাচলে পর্যাপ্ত সড়ক বাতির সল্পতা রয়েছে। এছাড়াও পর্যটন এলাকার অন্যান্যা সড়ক গুলোও সংস্কারের দাবি সচেতন মহলের।
এদিকে পর্যটন এলাকার সড়ক নিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন গত সোমবার রাতে জেলা প্রশাসকের ব্যবহৃত ফেসবুক পেজে পোস্ট দেন। পোস্টে জেলা প্রশাসক পর্যটন এলাকার ৯ কিলোমিটার সড়কে সোলার লাইট স্থাপনের বিষয়টি উল্লেখ করেন।
সূত্রে জানা যায়, জেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় মহাজেরাবাদ-রাধানগর এবং নীলকন্ঠ-কালীঘাট সড়কে প্রায় ৯ কিলোমিটার সড়কে বসছে সোলার লাইট। এতে ব্যায় ধরা হচ্ছে ৪৩ লাখ টাকা। এসব স্থানে সর্বমোট ১২৭টি সোলার লাইট স্থাপন করা হবে বলে জানা গেছে। সোলার প্রকল্পটি বাস্তবায়ন করছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও চুড়ান্ত হয়েছে। চলতি সাপ্তাহেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এলাকাটি রিসোর্ট ও পর্যটন প্রধান এলাকা হিসেবে সন্ধ্যার পর চারিদিকে অন্ধকার নেমে আসে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদ উদ্যেগ নিয়েছে। তিনি আরও জানান, প্রকল্পটির কাজ শেষে পরবর্তী ৩ বছরের মধ্যে প্রাকৃতিক কোন কারণে নষ্ট হলে এটি পুনরায় সংস্কার ও স্থাপন করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, আমাদের ট্যুরিষ্ট যারা আসবে তাদের নিরাপত্তার কথা ভেবে তারা যেন নির্ভিগ্নে চলাফেরা করতে পারে সেজন্য সড়কগুলোতে সোলাই লাইট স্থাপন করা হচ্ছে। এছাড়াও এখানকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা খ্বু শীঘ্রই গণমাধ্যমকর্মীরা জানতে পারবেন বলে জানান তিনি।
(একে/এসপি/মার্চ ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








