কানাইপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতারের পর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ ফরিদপুরের কানাইপুরে অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের ওপর বর্বরোচিত ইসরায়েলের হামলা ও মুসলমানদের প্রতি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন যুব সংগঠনটি। মিছিলটি কানাইপুর বাজার থেকে শুরু হয়ে কানাইপুর হলপট্টি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ওই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দখলদার ইসরায়েল রাষ্ট্রের প্রতি গভীর ঘৃণা প্রদর্শন করে ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দেশের মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান যুব মজলিসের নেতৃবৃন্দ। এছাড়া মুসলমানদের ওপর ভারতের আগ্রাসন রুখে দিতে এদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।
ফরিদপুর সদর উপজেলা যুব মজলিস নেতা মাওলানা খবির উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সমাবেশে বক্তব্য রাখেন- জেলা খেলাফত যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক আবু নাইম, সদর উপজেলা যুব মজলিসের সভাপতি-মাওলানা খবির হোসেন, সহ-সভাপতি মাওলানা মাহবুব কবির, বায়তুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার সাদিক প্রমুখ। আরও উপস্থিতি ছিলেন- হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, আহবায়ক ফরিদপুর যুব মজলিস, মাওলানা মাহবুব হোসেন, সভাপতি ফরিদপুর জেলা যুব মজলিস, মাওলানা মতিয়ার রহমান প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিলে তাঁরা দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিরহ ঘুমন্ত ফিলিস্তিনের মুসলিম নারী-শিশুসহ অসংখ্য হতাহতের প্রতিবাদে তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে ইসরায়েল ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেন সংগঠনের উপস্থিত নেতা-কর্মীরা। সমাবেশে সভাপতির সমাপনি বক্তব্যের শেষাংশে- সারা বিশ্বের মুসলমানদের প্রতি শান্তি কামনা, অবৈধ দখলদার ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তি ও ফিলিস্তিনের নিহত মুসলমানদের মাহফেরাত কামনা করে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।
(আরআর/এএস/মার্চ ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








