কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক আহত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতলা নামকস্থানে এঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাকাতের কবলে পড়া এসবি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রাত পৌনে ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরী শেষ করে যাত্রী নামতে মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলাম। এসময় পথের মধ্যে ভোর রাত সাড়ে চারটার দিকে মিরপুর উপজেলার ভাঙা বটতৈল নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটা ট্রাক ও নসিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ির থামাতে বলে। আমি বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেই। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে একটি আঙুলের রগ কেটে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামালসহ সহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আহত চালক আমজাদ হোসেন আরও বলেন, এসময় বাসটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফ ছিল। বাসের পাশে আটকে পড়া গাড়িগুলোতেও ডাকাতি করে তারা। তাদের মারধরও করা হয়েছে। আমি আহত হওয়ায় ডাকাতি চলাকালীন সময়েই হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে আবার কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি।এঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন।বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।
(এমএজে/এএস/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
- ইয়াহিয়া খান আগামীকাল করাচী থেকে লারকানায় পৌঁছবেন
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- দুস্থের ২১ কম্বল বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
- হাদির সাথে হিরো আলমের তুলনা চলে!
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








