দোকানের নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে তোপের মুখে বিএনপি নেতা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দোকানের নির্মাণ কাজ বন্ধ করে গিয়ে এবার আপন ভাতিজার তোপের মুখে পরে দলবল নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন জেলার উজিরপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস আকন। এ সংক্রান্ত একটি ভিডিও আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
ভিডিও’র সূত্রধরে খোঁজ নিয়ে জানা গেছে, উজিরপুর উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় ইচলাদী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে লিমন হাওলাদার শুক্রবার সকালে নিজেদের দোকান ঘর নির্মান করতে যায়। তিনি নির্মাণ সামগ্রী নিয়ে আসার কিছু সময়ে মধ্যে বিএনপি নেতা গিয়াস আকন ও তার সহযোগি সাবেক যুবদল নেতা শাহ আলম চুন্নু হত্যা মামলার আসামি সৈয়দ ইউসুফ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রহস্যজনক কারণে দোকান নির্মানে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে লিমন হাওলাদারকে গালিগালাজ করে নির্মান কাজে নিয়েজিত শ্রমিকদের বের করে দিয়ে দোকানের সাটারে তালা ঝুলিয়ে দেয়।
সূত্রে আরও জানা গেছে, আকস্মিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপি নেতা গিয়াস আকনের আপন বড় ভাইয়ের ছেলে সাবেক ছাত্রদল নেতা জহিরউদ্দিন বাবু। একপর্যায়ে গিয়াস আকন ও তার সহযোগিরা বাবুর তোপের মুখে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন।
লিমন হাওলাদার জানান, তার বাবা সালাম হাওলাদারের ক্রয়কৃত জমিতে নির্মিত দোকান ঘর মেরামত করতে গিয়ে রহস্যজনকভাবে বিএনপি নেতা গিয়াস আকনের বাঁধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে জহিরউদ্দিন বাবুর কঠোর হস্তক্ষেপের কারণে গিয়াস ও তার সহযোগিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস আকন ও তার সহযোগি সৈয়দ ইউসুফের বিরুদ্ধে কাউন্টার দখল, নিজ দলের নেতাকর্মীদের মামলায় আসামি করে অর্থ বাণিজ্যসহ নানা আভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস আকনের ব্যবহৃত মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, গিয়াস আকনের অপকর্মের ফিরিস্তি ইতোমধ্যে নেতৃবৃন্দকে জানানো হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে ফিরে আসার পর তার (গিয়াস) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
(টিবি/এসপি/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








