কেন্দুয়ায় ওয়াই গ্রামে এক রাতে দুবৃর্ত্তদের হাতে ব্যবসায়ী খুন ও সেনা সদস্যের ঘরে আগুন
কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে শুক্রবার রাতে দুবৃর্ত্তদের হাতে কাচাঁমাল ব্যবসায়ী তারা মিয়া (৫৮) খুন হইয়াছেন। এই রাতে মৃত ফজলে এলাহীর ছেলে সেনা সদস্য আরিফুজ্জামান এর বৈঠক ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। এ দুটি ঘটনায় এলাকার জনমনে আতংকের সৃষ্টি করেছে।
জানা যায়, কাঁচামাল ব্যবসায়ী তারা মিয়া ওই গ্রামের মৃত: আয়ুব আলী ফকিরের ছেলে। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। গড়াডোবা ইউনিয়নের বাসাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। প্রতিনিদিনের মতো রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত অনুমান ১০টার দিকে সাতারখালী ব্রিজের উত্তর পার্শ্বে দুবৃর্ত্তরা তাকে খুন করে নগদ টাকা পয়সা লুট করে নিয়া যায় এবং তারা মিয়ার মৃত দেহটি ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। শেষ রাতে ফজরের নামাযের পর তারা মিয়ার ছোট ভাই সুলাইমান তারা ভাইয়ের সন্ধ্যান করতে গিয়ে ব্রিজের উত্তর পার্শ্বে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। রক্তমাখা ব্যাগ দেখে তার সন্দেহ হলে এখানেই তিনি খোজাঁখুজি করতে থাকেন। এক পর্যায়ে ঝোপের আড়ালে তার ভাইয়ের রক্ত মাখা মরদেহ পড়ে থাকতে দেখেন।
সরেজমিনে গেলে শনিবার দুপুরে সোলায়মান জানান, কে বা কারা আমার ভাইয়ের মাথা ও চোখে একাদিক আঘাত করে খুন করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মড়গে পাঠিয়েছে। সেখান থেকে লাশ নিয়ে আসার পর রাতে জানাযার নামাজ শেষে তার পিতার কবরস্থানের পাশে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান-এখনোও এ ঘটনায় কোনো মামলা হয় নি। লিখিত অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে। তবে ওসি জানান-খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সেনা সদস্যের বৈঠকঘরে দুবৃর্ত্তদের আগুন
এদিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে মৃত ফজলে এলাহীর ছেলে সেনা সদস্য আরিফুজ্জামানের বৈঠকঘর শুক্রবার রাতে যে কেনো সময় দুবৃর্ত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে বৈঠকঘরে থাকা একটি মটরসাইকেল টিবিএস মেট্রো ও ঘরের আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আরিফুজ্জামান জানান-ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে দুই সপ্তাহের ছুটি নিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে তিনি বাড়িতে আসেন। ওই বৈঠকঘরে একটি মটরসাইকেল টিবিএস মেট্রো ও কাঠের মূল্যবান আসবাবপত্র ছিল। দুবৃর্ত্তরা রাত অনুমান ১১টা থেকে আড়াইটার মধ্যে বৈঠকঘরে আগুন ধরিয়ে দেয়। আরিফুজ্জামানের ছোট ভাই সোহেল জানান- বিভিন্ন শব্দ পেয়ে তিনি ঘুম থেকে উঠে দেখেন তাদের বৈঠকঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও বৈঠকঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সেনা সদস্য আরিফুজ্জামান জানান-পূর্ব শুত্রুতার জের ধরেই এঘটনাটি ঘটতে পারে।
তিনি জানান, তার বোনের বিয়ে বন্ধ করার কে বা কারা ওই গ্রামের ইউপি সদস্য সোনা মিয়ার নামে চিঠি লিখে বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখছে। আরিফুজ্জামান এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করেন। তবে ইউপি সদস্য সোনা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নাম ব্যবহার করে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানিনা। আমিও এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান অভিযোগ পেলেই মামলা হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুবৃর্ত্তদের খোঁজে বের করা হবে।
(এসবি/এসপি/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








