পঞ্চগড়ে সেহরিতে ডাকাডাকির ঘটনায় মাদ্রাসায় হামলা, আহত ১৬
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে রমজানের সেহরির রাতে রোজাদারদের ঘুম ভাঙানোর ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষের আক্রমনে এক মাদ্রাসার দুই শিক্ষকসহ ১৬ জন আহত হয়েছে।
সংশ্লিষ্ট মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থীদের মধ্যে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু শিক্ষার্থীরা হলো, সিয়াম (১৪), নাঈম (৮), হযরত আলী (১০), রাকিব (১৩), রেজওয়ান (১৪), লাবু (১৪) রিফাত (১২), তালহা (৯), রিয়াদ (৮), সোহাগ (১৪), আরিফ (১৪), জোবায়ের (৮), কায়সার (১২), ফরহাদ (১২), ওমর ফারুক (১৩), লাবিব (১০) ও তাদের দুই শিক্ষক মো. আরিফ হোসের ও মুহতাসিম বিল্লাহ।
গতকাল শনিবার বিকালের দিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজবাদ ইউনিয়নের ঠেকরপাড়া এলাকার তেলিপাড়া নেছারিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই মাদ্রাসার পরিচালক মো. বাকী বিল্লাহ আল আফসার, বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেছেন। এই মামলার আসামি করা হয়েছে প্রতিষ্ঠান সংলগ্ন তেলিপাড়া গ্রামের মো. মমতাজ আলীসহ মোট ৪০ জনকে।
ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী সোহাগ (১৪) জানান, "আমরা রমজানের শুরু থেকেই সেহরির সময় মাইকে ডাকাডাকি করে এলাকার রোজাদার জাগিয়ে আসছি। কয়েকদিন আগে এই এলাকার কয়েকজন এসে আমাদের নিষেধ করে যায় যে, রাতে যেনো মাইকে আর ডাকাডাকি না করে, এতে তাদের ঘুমের ক্ষতি হয়। আমরা তাদের কথা মতো বেশ কয়েকদিন শেষরাতে ডাকাডাকি বন্ধ রাখি। পরে গ্রামের অনেকেই আমাদের বলেন, আমরা যেনো আগের মত সেহরির সময় তাদের ঘুম থেকে জাগিয়ে তুলি। তাদের কথা মতো আবারও আমরা শনিবার শেষরাতে মাইকে ডাকাডাকি শুরু করি। ওইদিন আমাদের দুই হুজুর মো. আরিফ হোসেন ও মুহতাসিম বিল্লাহ বিকাল তিনটার দিকে পঞ্চগড় থেকে বাজার করে মাদ্রাসায় ফেরার পথে তাদের মারধর করে, আমরা হুজুদের বাঁচাতে গেলে তারা আমাদেরও এলোপাতাড়ি পিটিয়েছে।"
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হিল জামান বলেন, 'এ বিষয়ে একটি মামলা হয়েছে, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত।' এলাকার কেউ বলেছেন, জমি জায়গা নিয়ে গন্ডগোলকে কেন্দ্র ঘটনা ঘটেছে, কেউ বলেছে মানুষের অসুখ-বিসুখ থাকে, রাতে এত ডাকাডাকি মনে হয় ঠিক না।' আবার কেউ বলেছেন শিক্ষার্থীদের নিয়ে পলিটিক্স করা ঠিক না। এ বিষয়ে বিবাদীর সাথে কথা বলা সম্ভব হয়নি।
(আরএআর/এসপি/মার্চ ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপির সঙ্গে জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি’
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
- 'ভারতীয় ব্রিগেট জামালপুরের উপর আক্রমণ চালায়'
- কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা
- ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলি হলেও দৃষ্টিভঙ্গি বদলাবো না’
- মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি
- কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি
- ভক্তদের পদচারনায় আনন্দমুখর ছোট কুমার দিয়া কালী মন্দির
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা
- জামায়াত প্রার্থী শিশির মনিরের নামে মামলা
- টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নে পরিবর্তন চায় তৃণমূল
- সোনাতলায় আইনশৃঙ্খলা মিটিং ও বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
- ফেরদৌসের পর এবার পপিকে বাদ দিলেন নির্মাতা
- বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি
- লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত
- পাংশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- সখিনাকে খুঁজছেন আবুল হায়াত
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
০৯ ডিসেম্বর ২০২৫
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
-1.gif)








