সিন্দুরমতী মেলা রবিবার
ঐতিহ্য ফিরিয়ে আনতে খাজনা সহ সকল প্রকার চাঁদা আদায় বন্ধ
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : আগামী রবিবার (৬ এপ্রিল) সনাতন হিন্দু সম্প্রদায়ের রাম নবমীতে কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী সিন্দুরমতী মেলা বসবে। এসময় হিন্দু সম্প্রদায়ের পূর্ণার্থীরা পুকুরে স্নান ও পূজা করবেন। কিন্তু বিগত সরকারের আমলে অতিরিক্ত চাঁদা, জুয়া ও অশ্লীল নৃত্যের কারণে এ মেলার ঐতিহ্য হারাতে বসেছে। তাই মেলার আগের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে ইজারাদারের খাজনা সহ সকল প্রকার চাঁদা, জুয়া এবং বিশৃংঙ্খলা মুক্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মেলার ইজারাদার ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব তপন কুমার মন্ডল বলেন, আসছে ২৩ চৈত্র রবিবার (৬ এপ্রিল) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তে অবস্থিত এতিহ্যবাহী সিন্দুরমতী পুকুর পাড়ে হিন্দু সম্প্রদায়ের রাম নবমী তিথিতে মেলা অনুষ্ঠিত হবে। গত ১৬ বছরে এ মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে খাজনা আদায়ের নামে জুলুম নির্যাতন করে অতিরিক্ত টাকা আদায় করার ফলে মেলায় মানসম্মত দোকান আসা বন্ধ হয়ে গেছে। অপরদিকে জুয়া, মদ ও ছিনতাই এর কারণে দূরের দর্শনার্থী আসা হ্রাস পেয়েছে।
মেলা পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন মাষ্টার জানান, হিন্দু সম্প্রদায় সুষ্ঠভাবে পুকুরে স্নান ও পূজা অর্চনা করা এবং মেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর পরামর্শ সহ নির্দেশক্রমে এবার মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে ইজারাদারের খাজনা সহ সকল প্রকার চাঁদা আদায় বন্ধ থাকবে এবং সুশৃঙ্খল ভাবে মেলা পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি মেলা দেখভাল করবেন।
মেলার পার্শ্ববতী ইন্দ্র কমল রায় বলেন, অতীতে মেলার ইজারাদারের কাছ থেকে কিছু যুবক বিভিন্ন গলি ডেকে নিয়ে দোকান মালিকের নিকট থেকে জুলুম নির্যাতন করে অতিরিক্ত টাকা আদায় করতেন, কেউ দিতে না পারলে তাদের দোকানের গুড়ের টিন, লোহার জিনিসপত্র এমনকি ঘরের চাল খুলে নিয়ে যেত, এ কারণেই মেলার পরিস্থিতি খারাপ হয়েছে।
গত বছর মেলায় দোকান নিয়ে আসা পরিমল কর্মকার বলেন, গেলবার মেলায় ২৫ হাজার টাকার লোহার জিনিষপত্র নিয়ে দোকান দিয়ে ইজারাদারকে ৪ হাজার টাকা দিয়েছিলাম, তাতে মানেন নাই, জুলুম করে প্রায় ৮হাজার টাকার মাল নিয়ে গেছে, বলছিল আরও ৪ হাজার টাকা নিয়ে ইজারাদার অফিসে আসবে, আমার যাইতে দেরি হওয়ায় ইজারাদার বলেছে, তোর আসতে লেট হয়েছে, লোহার জিনিস যার যার পছন্দ হয়েছে নিয়ে গেছে। মেলার আহবায়ক কমিটির সদস্য হীরা লাল রায় ঈশোর জানান, দুলু স্যারের তত্বাবধানে মেলা পরিচালনা হলে, অতিরিক্ত খাজনা, বিভিন্ন চাঁদা মদ জুয়া ছিনতাই এবং অশ্লীল নৃত্য না থাকলে সিন্দুরমতী মেলার ঐতিহ্য আবারো ফিরিয়ে আসবে।
(পিএস/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- ‘আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে’
- বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








