নোয়াখালীতে চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার।
বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে বলে দাবি করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল।
এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস,চাঁদাবাজি,দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।
তবে অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, শুধু যুবলীগ করার কারণে টিটুকে বেধড়ক মারধর করে মাদকসহ পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মাদক বাণিজ্যের অভিযোগ থাকলেও বর্তমানে তিনি মাদকের সাথে নেই। তার অপরাধ তিনি যুবলীগ করেন।
যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।
স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
(আইইউএস/এএস/এপ্রিল ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








