জরাজীর্ণ ভবনে চলে জমি রেজিস্ট্রির কাজ, ভেঙে পড়ার শঙ্কা
শেখ ইমন, ঝিনাইদহ : দেয়ালে ও ছাদে ধরেছে ফাটল। অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তারা। বেড়িয়ে পড়েছে রড। সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা ছাদ থেকে পড়ছে পানি। খসে পড়ছে পোকায় খেয়ে নষ্ট করা দরজা- জানালা সহ অন্যান্য উপকরণ। জানালার গ্রিলগুলোও মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে চলছে ঝিনাইদহের শৈলকুপা সাবরেজিস্টার অফিসের কার্যক্রম। একদিকে ভাঙা ভবন,অন্যদিকে সেবা নিতে আসা শত শত মানুষের দীর্ঘ লাইন, এ যেন দুর্ভোগের চুড়ান্ত পর্যায়। এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তারা। আর সেবা নিতে এসে হয়রানি আর ভবন ভাঙার ভয়ে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।
অন্যদিকে পুরাতন এই ভবনের পাশেই ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন ভবন। তবে দীর্ঘদিনেও তা হস্তান্তর করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সাবরেজিস্টার অফিস কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনে এখনও বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। শেষ হয়নি পানি সঞ্চালন,টয়লেট নির্মাণের পূর্ণাঙ্গ কাজ। বাদ রয়েছে রংয়ের কাজও। কর্মকর্তাদের রুমে শুধুমাত্র কয়েকটা টেবিল আর হাতলওয়ালা চেয়ার ছাড়া ব্যবহারের জন্য অন্য কোন আসবাবপত্র দেওয়া হয়নি।
সেবা প্রত্যাশীরা বলছেন, ‘ভয় নিয়ে জমি রেজিস্ট্রির কাজ করতে আসেন তারা। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। ভবন ভাঙার ভয়তো আছেই। সরকার কোটি টাকা খরচ করে নতুন ভবন বানালেও দুর্ভোগ কমেনি। চালু হয়নি নতুন ভবন।’
সাবরেজিস্টার অফিসের কর্মকর্তারা বলছেন, ‘ফাইল রাখার জায়গা নেই। পুরোনো আসবাবপত্র ভাঙাচোরা। লোডশেডিংয়ে জেনারেটরের ব্যবস্থা নেই। বৃষ্টির পানি পড়ে সকল ফাইল ভিজে যায়। এই অবস্থায় শত শত মানুষকে সেবা দেওয়া যেন যুদ্ধের মতো।’
সেবা নিতে আসা বকশীপুর গ্রামের রহমত আলী বলেন, ‘পুরাতন ভবনে জায়গা কম,তা-ও ভাঙাচোরা। যেকোন সময় ভেঙে পড়তে পারে। ভয়ে থাকতে হয় সবসময়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়।’
দামুকদিয়া গ্রামের মাসুদ মোল্লা বলেন, ‘সরকার এত টাকা দিয়ে নতুন ভবন নির্মাণ করলেও এখনও তা চালু হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ বাড়ছে। আমরা চায় দ্রুতই নতুন ভনবটি চালু করা হোক।’
মোতালেব হোসেন নামে এক সেবা প্রত্যাশি বলেন, ‘এই কার্যালয়ে সেবা নিতে এলে ভয়ে থাকতে হয়। তাই সেবা নেওয়ার সময় হওয়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকি। ডাক পড়লেও কেবল ভেতরে যায়।’
উপজেলা সাব রেজিস্টার কর্মকর্তা সোনালী খানম বলেন, ‘হঠাৎ-ই ছাদের পলেস্তারা খসে পড়ছে। তাতে আতঙ্কে থাকতে হচ্ছে প্রতি মুহূর্তে। একাধিকবার গণপূর্ত বিভাগকে জানিয়েছি,তবে এখনও নতুন ভবনে ওঠার অনুমতি মেলেনি। এমন ঝুঁকিপূর্ণ ভবনে বসে সেবা দেওয়া খুবই কষ্টদায়ক। যেকোন সময় বড় ধরণের ঘটনা ঘটতে পারে।’
এদিকে নতুন ভবন নির্মাণের ঠিকাদার শামীম হোসেন বলেন, ‘নতুন ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। শুধু পানি সঞ্চালন লাইনের কিছু কাজ বাকি আছে। এক সপ্তাহের মধ্যেই ভবনটি হস্তান্তর করা হবে।’
(এসআই/এসপি/এপ্রিল ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








