মাদক সেবীদের কাজে বাধা দিতে গিয়েই জীবন গেল বৃদ্ধ তারা মিয়ার
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : তাঁরা মিয়া ফকির। বয়স অনুমান ৬২ বছর। পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম গাওছে হাওলাই দরবার শরীফের একজন সক্রিয় সদস্যা। কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী বাজারে কাঁচামালের ব্যবসা করে সৎভাবে জীবিকা নির্বাহ করতেন তিনি। বাজারে আসা যাওয়ার পথে দেখা হতো মাদক সেবীদের সাথে। তিনি মাদক সেবন ও মাদক ব্যবসার কাজে বাধা নিষেধ করতেন। মাদক সেবীদের পথের কাঁটা ছিলেন বৃদ্ধ তারা মিয়া।
জানা যায়, চলতি বছরের গত ২১ মার্চ রাত অনুমান ১০ টার দিকে বাশাটী বাজার থেকে বাড়ি ফেরার পথে কাঁটাহুসিয়া এলাকায় খামারখালি নামক স্থানে মাদকসেবীদের কাজে বাধা দেওয়ায় মাদকসেবীরা তাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর দৃব্যত্তরা তারা মিয়া ফকিরের লাশ গুম করারও চেষ্টা চালায়। কিন্তু না পেরে ব্রিজের নীচে ঝোপের আড়ালে তাঁরা মিয়া ফকিরের লাশ ফেলে রেখে যায়। বাড়ির লোকজন তাঁরা মিয়া ফকির বাজার থেকে সঠিক সময়ে বাড়িতে না আসায় খোজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে খামারখালি ব্রিজের কাছে রক্তের দাগ দেখে আশেপাশেই খোজাখুজি করে ব্রিজের নীচে ঝোপের আড়ালে তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
পুলিশ তাঁরা মিয়া ফকিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে পরদিন পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই চিরনিদ্ধায় শায়িত করা হয়। ২৩ মার্চ তাঁরা মিয়া ফকিরের ছেলে বশিরুল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তথ্য অনুসন্ধান চালিয়ে গত ১১ এপ্রিল রাতে কাটাহুসিয়া গ্রামের আজিজুল হকের ছেলে শামিমকে গ্রেফতার করে আদালতে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ শামিমকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।
জানা যায়, ১২ এপ্রিল রাতে হাওলা দরবার শরীফে হত্যা রহস্য উদঘাটনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে ১৩ এপ্রিল গ্রামবাসীর সহায়তায় ওয়াই গ্রামের নয়ন মিয়ার ছেলে আফজাল হোসেন স্বেচ্ছায় আদালতে হাজির হন।
তিনি আদালতকে জানান, মাদক সেবন ও ব্যবসার কাজে বাধা দেওয়ার কারণেই তাঁরা মিয়া ফকিরকে হত্যা করা হয়েছে। আফজালের কথা মতো পুলিশ জুলহাস মিয়ার ছেলে সজল ও জাবেদ মিয়ার ছেলে রিয়াজকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আফজালের দুই দিনের রিমান্ড শেষে গত শনিবার তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত চারজনের মধ্যে সকলেই তাঁরা মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছেন বলে তদন্তকর্মকর্তা জানান।
আজ সোমবার মামলার বাদী তাঁরা মিয়ার ছেলে বশিরুল ইসলাম জানান, আমার বাবা কোন অপরাধ করেননি। সমাজকে সুন্দর রাখার জন্য মাদকসেবী ও ব্যবসায়ীদৈর কাজে বাধা দিয়েছেন। এজন্যই মাদকসেবীরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তারা মিয়া ফকির হত্যা ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চার জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আফজাল হোসেন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে মাদক সেবনের কাজে বাধা দেওয়ায় তাঁরা মিয়া ফকিরকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে আদালতকে জানায়।
(এসবি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
১৩ নভেম্বর ২০২৬
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
-1.gif)








