মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়
‘বই খাতা বিক্রি করে দেব’- অধ্যক্ষের পোস্টে শিক্ষার্থীর কমেন্ট
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : অধ্যক্ষের পোস্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসভরা কমেন্ট—”জিপিএ-৫ নিশ্চিত”, “স্যারকে মিষ্টিমুখ করান”, “বই খাতা বিক্রি করে দেব”—ইত্যাদি নিয়ে শুরু হয় হাস্যরস। সন্তোষ ভাসানী আদর্শ কলেজে পুনরায় কেন্দ্র বহাল থাকার বিষয়টি কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বল ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তক তৈরি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি ডিলিট করেন অধ্যক্ষ।
স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষানুরাগীরা মনে করছেন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় না থাকায় মেধার পরিবর্তে কেন্দ্র নির্ভর ফলাফল বেশি গুরুত্ব পাচ্ছে। তারা আশঙ্কা করছেন, শিক্ষার্থীরা প্রকৃত মেধার বদলে সুবিধাভোগী হয়ে উঠছে, যা ভবিষ্যতের জন্য হুমকি।
এদিকে জানা যায়, সদ্য অনুষ্ঠিত এইচএসসি টেস্ট পরীক্ষায় কলেজের প্রায় ১৩২০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬০০ জন। বাকিরা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর রিটেস্ট পরীক্ষা নেওয়া হয় ১০০০ টাকা ফি-তে, যেখানে বোর্ড নির্ধারিত ফি মাত্র ৪০ টাকা প্রতি বিষয়ে। ফলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে।
শিক্ষার্থীদের ফলাফলের দিক থেকে পরিসংখ্যানগত উন্নতি থাকলেও, বাস্তবে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় আশানুরূপ সাফল্য পাচ্ছে না কলেজটি। এক সময় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া কলেজটি আজ শিক্ষার মান নিয়েই প্রশ্নের মুখে।
অভিযোগ রয়েছে, সন্তোষ আদর্শ কলেজে পরীক্ষাকেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষকও বিষয়টি ইঙ্গিত করে বলেন, শহরের সুবিধা থাকা সত্ত্বেও একটি গ্রামের কলেজে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগ্রহ থেকেই স্পষ্ট কিছু রয়েছে।
শিক্ষাবিদ ও অভিভাবকদের দাবি, কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা বাড়ানো জরুরি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত জানান, কেন্দ্র নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তবে অভিযোগ পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার মান ও নিরপেক্ষতা ধরে রাখতে আসন্ন এইচএসসি পরীক্ষাসহ ভবিষ্যতের পরীক্ষাগুলোর কেন্দ্র পুনর্বিবেচনার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
(এসএম/এসপি/এপ্রিল ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
১২ আগস্ট ২০২৬
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
-1.gif)








