বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে গেলো কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় ভোগান্তির কবলে পড়েছেন উপজেলার এসএসসি ও সমমানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান, কিন্তু লোডশেডিংয়ের জন্য সময়মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না বেশিরভাগ শিক্ষার্থী। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে শিক্ষার্থীরা।
এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে বিদ্যুত বিভ্রাট সমস্যা সমাধানের জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসে স্মারক লিপি প্রদান করেছে স্থানীয় ছাত্রদল নেতারা।
স্মারক লিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন চলমান এসএসসি পরীক্ষার সময় সুবর্ণচরে অযৌক্তিকভাবে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ সরবরাহের এই অব্যবস্থাপনা পরীক্ষার্থীদের উপর চরম মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করছে। প্রচন্ড গরমে এবং অস্বস্তিকর পরিবেশে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে তাদের মনোসংযোগ ও কর্মক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মেধা ও ফলাফলের উপর গুরুত্বর নেতিবাচক প্রভাব ফেলবে পারে।
পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু পরীক্ষার্থী না এলাকাবাসীও চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। পানির সংকট, বৈদ্যুতিক যন্ত্রপাতির অচলাবস্থা, এবং স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিগণ অমানবিক কষ্ট ভোগ করছেন।
ছাত্রনেতারা আরো বলেন, উপজেলার কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ফেসবুক লাইভের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে তাদের কষ্ট, ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। আর তা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দৃষ্টিতে এসেছে। যা দেখে তিনি অত্যন্ত ব্যথিত, মর্মাহত হন। সাথে সাথে তিনি এই সমস্যা নিরসনের জন্য আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নূরউদ্দিন জাহেদ।
তারা অবিলম্বে বিদ্যুৎ বিভ্রাট নিরসনে যথোপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। যাতে করে কোমলমতি পরীক্ষার্থীরা সুস্থ, স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও পরীক্ষা দিতে সক্ষম হয় এবং এলাকাবাসীও স্বস্তি লাভ করে।
(এস/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








