গ্রাহক ৯১ হাজার, বকেয়া বিল ৯ কোটি টাকা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের আওতায় মোট গ্রাহক সংখ্যা ৯১ হাজার ৬৩ জন। এর মধ্যে বিল বকেয়া পড়ে আছে ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৮১৬ টাকা। কেন্দুয়া জোনাল অফিসের কার্যক্রম চলে, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এলাকা নিয়ে। নানা সমস্যার কারণে এই জোনাল অফিসের গ্রাহকরা নানা সুবিধা থেকেও বঞ্চিত। ১০ হাজার মিটারের চাহিদা থাকলেও মাসের পর মাস ঘুরেও মিটার পাচ্ছেন না গ্রাহকরা।
সাগুলী গ্রামের গ্রাহক আব্দুস সাত্তার জানান, একটি মিটারের জন্য মাসের পর মাস ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়েছি। পরে বিশেষ তদবিরের মাধ্যমে একটি মিটার পেয়েছি। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৮১৬ টাকার বকেয়া বিলের বোঝা থাকায় মাথা উঁচু করে চলতে পারছে না নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিস।
জানা যায়, আবাসিক ৭৬ হাজার ২৩২ জন গ্রাহকের নিকট ৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ১৯০ টাকা বকেয়া। বাণিজ্যিক ৬ হাজার ২৪০ জন গ্রাহকের মধ্যে বকেয়া পড়ে আছে ১ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ১২৬ টাকা। সেচ গ্রাহক ২ হাজার ৩ জনের মধ্যে বকেয়া পড়ে আছে ২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৮৫৯ টাকা। দাতব্য গ্রাহক সংখ্যা ১ হাজার ৩৭৫ টি। এর মধ্যে বকেয়া পড়ে আছে ১৬ লাখ ৩৬ হাজার ৯২৩ টাকা। শিল্প গ্রাহকের মধ্যে বকেয়া পড়ে আছে ৫৯ লাখ ৪৩ গাহার ৯২ টাকা। সরকারি অফিস আদালতে বকেয়া ২৪ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের নতুন ডিজিএম মো: ওমর ফারুক জানান, বকেয়া আদায় কার্যক্রম জোরালো ভাবে শুরু হয়েছে। মাইকিং করে প্রচারের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক ক্রাস প্রোগ্রাম শুরু হচ্ছে।
তিনি বলেন, যদিও ক্রাস প্রোগ্রামে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা রয়েছে তবুও আমরা সরকারের রাজস্ব বাড়াতে মানবিক কারণে বকেয়া বিল আদায় করছি। নাইট এবং ডে অপারেশনের মাধ্যমে অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি বলেন, জোনাল এলাকায় এখন ২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমরা এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাচ্ছি। কিন্তু ৯ কোটি টাকা বকেয়া বিলের বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক। তিনি বিল পরিশোধে সকলকে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান। তাছাড়া যারা নিয়মিত বিল পরিশোধ করেন তাদেরকেও লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার দেওয়া হয় বলে তিনি জানান।
(এসবি/এসপি/মে ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








