কেন্দুয়ায় সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে বিক্রি করা সন্তানকে ফেরত ফেলেন মা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ১০৯৮ নাম্বারে কল দিয়ে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বাবার বিক্রি করে দেওয়া সন্তানকে ফেরত ফেলেন মা শিরিনা আক্তার। গত অনুমান ৮ বছর আগে শিরিনা আক্তারের বিয়ে হয় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহেল রানার সাথে। কয়েক বছরের দাম্পত্য জীবনের ফসল দুই কন্যা সন্তান। বড় কন্যা সন্তানের বয়স ৭ বছর এবং ছোট কন্যা সন্তান খাদিজা আক্তারের বয়স ১ বছর। এর মধ্যে স্বামী স্ত্রীতে বিরোধ দেখা দিলে বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রী শিরিনা আক্তারকে তালাক দিয়ে সোহেল রানা অন্য একটি বিয়ে করেন।
স্ত্রী শিরিনা আক্তারের অভিযোগ গত ৭/৮ দিন আগে তার প্রাক্তন স্বামী সোহেল রানা ফতেপুর গ্রামে আসেন। কিন্তু সবার অজান্তে ১ বছরের শিশু সন্তান খাদিজা আক্তারকে নিয়ে পালিয়ে যান। শিরিনা আক্তার বিভিন্ন মাধ্যমে জানতে পারেন সোহেল রানা তার ১ বছরের শিশু সন্তান খাজিদা আক্তারকে অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এর পরে সচেতন মহলের পরামর্শে গত ০৭ মে শিশু সহায়তা সুরক্ষা ১০৯৮ নাম্বারে ফোন করেন। সেখান থেকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্বসহকারে দেখার জন্য জানালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তার সহকর্মীদের নিয়ে মাঠে নামেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, শিরিন আক্তার ১০৯৮ নাম্বারে কল দিয়ে সোহেল রানার বিরোদ্ধে অভিযোগ করেন, সোহেল রানা তার ১ বছরের শিশু কন্যা খাদিজা আক্তারকে সবার অজান্তে নিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এই বার্তা পেয়ে তিনি সমাজসেবা বিভাগের শিশু সুরক্ষা সমাজকর্মী সুব্রত সরকারকে সাথে নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে ওই দিনই চলে যান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায়। সেখানে গিয়ে সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
সমাজসেবা কর্মকর্তা জানান, শিরিনা আক্তার তার প্রাক্তন স্বামী সোহেল রানার বিরোদ্ধে ক১০৯৮ নাম্বারে তার সন্তান খাদিজা আক্তারকে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত গতিতে অভিযান চালিয়ে ১ বছরের শিশু খাদিজা আক্তারকে উদ্ধার করে ০৮ মে তার মা শিরিনা আক্তারের কাছে বুঝিয়ে দেই। তবে খাদিজা আক্তারকে উদ্ধারের সময় সোহেল রানা সন্তান বিক্রির কথা অসীকার করেন। সোহেল রানা সমাজসেবা কর্মকর্তাকে সে সময়ে বলেন, আমার সন্তানকে আমি নিয়ে এসেছি। বিক্রি করব কেন? এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় মুঠো ফোনে সোহেল রানার সাথে বারবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও ০১৭০৭০৭৯৫৭৪ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সমাজসেবা বিভাগের শিশু সুরক্ষা সমাজকর্মী সোমবার বিকেলে শিরিনা আক্তার ও সন্তান খাদিজার জন্য সমাজসেবা বিভাগের সহায়তা দিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট মৌখিক ভাবে আবেদন জানান।
তিনি বলেন, খাদিজা এখন সুস্থ আছে। তার মায়ের কাছেই আছে। তবে তাকে পুনবাসনের জন্য সহায়তা করা হলে সুন্দর জীবন গড়ে উঠবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা যথা নিয়মে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে সমাজসেবা বিভাগে শিরিনা আক্তারকে একটি আবেদন দেওয়ার জন্য পরামর্শ দেন।
শিরিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার দুধের সন্তান ফিরে পেয়েছি। আমার আর কোন অভিযোগ নেই। শুনেছি আমার প্রাক্তন স্বামী সিরাজগঞ্জের এক মেয়েকে বিয়ে করেছেন। তবে আমি সরকারের নিকট আমার দুই কন্যা সন্তানকে ভরণ পোষনের জন্য সহযোগিতা চাই।
এদিকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেদিন আমাদেরকে সাথে নিয়েই ১ বছরের শিশু সন্তানটি তার মায়ের কাছে বুঝিয়ে দিয়েছেন। সন্তান পেয়ে তার মা খুব খুশি। এ বিষয়ে তার আর কোন অভিযোগ নেই। তিনি সরকারের নিকট সন্তান পুনবাসনের সহযোগিতা চান।
(এসবিএস/এএস/মে ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
১৪ নভেম্বর ২০২৬
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
-1.gif)








