কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে যুথী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালের দিকে উপজেলার কয়া ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুথী খাতুন একই এলাকার রাজমিস্ত্রি সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই যুথী খাতুন ও তার স্বামী সোহেল রানার মধ্যে পারিবারিক কলহ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এই নিয়ে গ্রামে গ্রাম্য সালিশও হয়েছে কয়েকবার। রাতে যুথীর মরদেহ ঘরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের দাবি, যুথীর স্বামী সোহেল রানা নেশাগ্রস্ত একজন ব্যক্তি। তিনি নিয়মিত যৌতুকের টাকার জন্য যুথীকে মারধর করতো। এ নিয়ে এলাকায় জনপ্রতিনিধিরা একাধিক গ্রাম্য সালিশ করেছেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে যুথী তার দুই সন্তান ইয়ামিন (৬) ও ইয়াসমিনকে (৩) নিয়ে বাবার বাড়ি চলে যায়। মাস খানেক আগে স্বামীর বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে নারী নির্যাতনের মামলা করেন। বিচারাধীন থাকা অবস্থায় দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞ বিচারক অন্তত একমাসের জন্য সম্প্রতি যুথীকে স্বামীর সঙ্গে মিলেমিশে থাকার পরামর্শ দিলে গত ৩০ এপ্রিল আদালত থেকে দুই সন্তান নিয়ে স্বামীসহ শ্বশুর বাড়িতে আসেন। আসার পর থেকে ফের যৌতুকের টাকার জন্য মারধর শুরু করেন সোহেল। গতকাল মঙ্গলবার রাতে মারধর করে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে ঘাতক স্বামী ও শ্বাশুড়ি। তাই দ্রুত এ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
(এমজে/এসপি/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নারায়ণগঞ্জে যুবদল নেতা নোবেলের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী ভরাটের অভিযোগ
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








