কাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রিপন মারমা, রাঙ্গামাটি : ‘ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাইয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকার "আনন্দ মেলা" মাঠে এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রুবেল এর ব্যবস্থাপনায় এবং ধারাভাষ্যকার ওসমান গনি তনুর সঞ্চালনায় এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক (আবু), জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল ১৮৮৬ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু মোয়াছেন, সাংগঠনিক সম্পাদক মো: আরমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা শ্রমিক দলের সহ সম্পাদক দিদারুল আলম, জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবু, ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : ফয়েজ, উপজেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মো: তরিক উল্লাহ, কাপ্তাই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেদ, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু প্রমুখ।
মিনি বার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এ ১৬ টি দল অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ডে এক এক দল তিনটা করে খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ নিয়ে মোট ৩১ টা খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা শুটার্স ও দা রয়েল স্পোর্টিং ক্লাব। গোলশূন্য অবস্থায় খেলার নির্দিষ্ট সময়ের সমাপ্তি ঘটে। খেলা পরিচালনা করেন রেফারি মো : শাহ জালাল চৌধুরী, সহকারি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মো: আসিফ ও মো: এ্যানি।
(আরএম/এসপি/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








