কালবৈশাখীর তাণ্ডবে সোনাতলা পৌরশহরে ব্যাপক ক্ষতি
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় আজ শনিবার সকালে কালবৈশাখী ঝড়ে পৌর শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। পৌর শহর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় গাছ গাছ উপড়ে এবং ডাল ভেঙ্গে ব্যপক ক্ষতির সংবাদ পাওয়া গেছে হয়েছে।
সরজমিনে দেখা যায়, পৌর শহরের গড়ফতেপুর,থানা চত্বর, উপজেলা পরিষদ, হাসপাতাল, বড়বাজারে গাছ উপড়ে পড়ে এবং ডাল ভেঙ্গে ব্যপক ক্ষতি হয়েছে সেই সাথে মাদ্রাসা মোড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও শহরে বিভিন্ন স্থানে ঝড়ের তান্ডবে ছোট-বড় বহু বনজ ফলদ গাছ উপরে পড়ে এবং অসংখ্য গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায় এতে করে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন সহ পথচারীরা। তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিস এর লোকজন ও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাঘাট থেকে ডালপালা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।পৌর শহরের থানা চত্বরে প্রায় ২০টি গাছের ডালপালা ভেঙে পড়েছে। উপজেলা পরিষদে ছোট বড় কয়েকটি গাছ উপরে পড়ে এবং বহু গাছের ডাল ভেঙ্গে গেছে। উপজেলার চিল্লি পাড়ায় বৈদ্যুতিক তারের উপরে একটি বড় এন্ট্রি করই গাছ উপড়ে পড়ে তার ছিরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, পৌর শহর সহ বিভিন্ন এলাকায় ৪টি বৈদ্যুতিক খুঁটি ও তারের উপর গাছ পড়ে খুটিগুলো ভেঙে গেছে এবং উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়ে তার ছিরে গেছে।
তিনি আরো বলেন, আমাদের সকল লোকজন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আশা করছি আজকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে পৌর শহরের গড়ফতেপুর গ্ৰামের জুলেখা আক্তার (৪৫) নামের একজন মারাত্মক আহত হন। সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কালবৈশাখী ঝড়ে সময় বজ্রপাত এর শব্দে ও আলোর রস্মিতে উপজেলার দাউদপুর গ্ৰামের রাশেদা আক্তার (৪৫) নামের একজন আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫/৬টি বড় গাছ ভেঙে পড়েছে এবং শহরের বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
(বিএস/এসপি/মে ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








