দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রচণ্ড বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে সারের ট্রাক উলটে চালকসহ দুইজন আহত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩৪) ও যাত্রী দেলোয়ার (৩৬)হোসেন নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মো.ইমরুল (৪০) ও জুলফিকার আলী নামে আরো দুইজনের।
আহতরা হলেন- আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭), ও নাহিদ (৩২)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মানিক হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।
ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকাল ৭টায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে। ঘটনাস্থল থেকেই দু'জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।
মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন জানান, এখন পর্যন্ত চারজন মারা গেছে। আহত ৩ জন চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর-ফুলবাড়ী মহা সড়কে দিনাজপুর সদর উপজেলার চুনিয়া পাড়ায় একটি সার বোঝাই ট্রাক উলটে চালকসহ দুইজন আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
(এসএএস/এএস/মে ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- কুকুরের কামড়ে গাভী মৃত্যুর ঘটনায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- নগরকান্দায় মহাসড়কের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১০ জুলাই ২০২৬
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







